আগামীর সময়

সুখবর পেল বিএনপির ৩ নেতা

সুখবর পেল বিএনপির ৩ নেতা

ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ইতিপূর্বে দলীয় পদ থেকে বহিষ্কৃত তিন নেতাকে পুনরায় দলে ফিরিয়ে নিয়েছে। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দলে পুনর্বহাল হওয়া নেতারা হলেন চট্টগ্রাম উত্তর জেলার রাঙ্গুনিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউছুফ সওদাগর, কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. রফিকুর রহমান এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য আহসান উল্লাহ চৌধুরী হাসান।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এই তিন নেতার প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল।

পরবর্তীতে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আজ ৪ ফেব্রুয়ারি ওই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়। এর মাধ্যমে তারা পুনরায় বিএনপির সাংগঠনিক কাঠামোর সঙ্গে যুক্ত হলেন।

    শেয়ার করুন: