আগামীর সময়

আজকের নামাজের সময়সূচি (২৫ ফেব্রুয়ারি)

আজকের নামাজের সময়সূচি (২৫ ফেব্রুয়ারি)

প্রতীকী ছবি

ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত ও ইসলামী বিধান হচ্ছে নামাজ। ইসলামের পঞ্চ স্তম্ভের দ্বিতীয়টি হলো নামাজ পড়া। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই নামাজের ব্যাপারে বিভিন্নভাবে গুরুত্বারোপ করেছেন এবং বিচিত্ররূপে নামাজের তাগিদ করেছেন।আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেন, ‘আর তোমরা আমার স্মরণোদ্দেশ্যে নামাজ কায়েম...
  • ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত ও ইসলামী বিধান হচ্ছে নামাজ। ইসলামের পঞ্চ স্তম্ভের দ্বিতীয়টি হলো নামাজ পড়া। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই নামাজের ব্যাপারে বিভিন্নভাবে গুরুত্বারোপ করেছেন এবং বিচিত্ররূপে নামাজের তাগিদ করেছেন।

    আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেন, ‘আর তোমরা আমার স্মরণোদ্দেশ্যে নামাজ কায়েম করো।’ (সুরা-২০ তহা, আয়াত: ১৪)। যথাসময়ে নামাজ আদায় করার প্রতিও গুরুত্ব দেওয়া হয়েছে আল্লাহ তাআলা ঘোষণা করেন ‘নিশ্চয় নামাজকে ঈমানদারের জন্য নির্ধারিত সময়ে (আদায় করা) আবশ্যক কর্তব্য করা হয়েছে।’ (সুরা নিসা : আয়াত ১০৩)

    আজ বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২, ০৭ রমজান ১৪৪৭ হিজরি। চলুন দেখে নেওয়া যাক আজকের নামাজের সময়সূচী:

    ফজর- ৫:১০ মিনিট।
    জোহর- ১২:১৫ মিনিট।
    আসর- ৪:২১ মিনিট।
    মাগরিব- ৬:০১ মিনিট।
    ইশা- ৭:১৪ মিনিট।
    আগামীকাল (বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি) ফজর শুরু - ৫টা ১০ মিনিট।

    আজ সূর্যাস্ত- ৫:৫৮ মিনিট।
    আজকের ইফতারের সময়সূচি - ৬:০১ মিনিট।
    তাহাজ্জুদ ও সেহরির শেষ সময়- ৫:০৮ মিনিট।

    শেয়ার করুন: