আগামীর সময়

আপনার জিজ্ঞাসা

উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত টাকার জাকাত দিতে হয়?

উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত টাকার জাকাত দিতে হয়?

প্রতীকী ছবি

জিজ্ঞাসা: আমার বাবার রেখে যাওয়া টাকা-পয়সা আমরা সবাই বণ্টন করে নিয়েছি। আমার এক ছোট ভাই প্রাপ্তবয়স্ক হলেও তার টাকা আমার কাছে রাখা আছে। নষ্ট করার ভয়ে তার হাতে দিইনি। আমরা দুই ভাই সাত লাখ টাকার মতো পেয়েছি। আমি আমার ছোট ভাইয়ের টাকা ব্যবসার কাজে লাগিয়েছি, পরে দিয়ে দেব। তার লেখাপড়ার সব খরচ আমার নিজস্ব টাকা থেকেই হচ্ছে। এখন জানার বিষয় হলো, আমার ছোট ভাইয়ের ওপর জাকাত ফরজ হবে কি না? এবং জাকাতের টাকা খাওয়া তার জন্য হালাল হবে কি না? কেননা তার টাকা এখন তার হাতে আসবে না। কারণ সেগুলো আমার ব্যবসার কাজে লেগে আছে।

-মুশফিকুর রহমান, মহাখালী, ঢাকা

উত্তর : যেহেতু আপনার ভাই প্রাপ্তবয়স্ক, তাই উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত টাকা নিসাব পরিমাণ হলে জাকাত ওয়াজিব হবে, অন্যথায় ওয়াজিব হবে না। (হিন্দিয়া : ১/১৭৫, আদ্দুররুল মুখতার : ২/৩০৫)

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।

    শেয়ার করুন: