জিজ্ঞাসা
শ্বশুরবাড়িতে মুসাফির হিসেবে নামাজ পড়া যায়?
অনলাইন ডেস্ক

সংগৃহীত ছবি
প্রশ্ন : আমার স্ত্রী ফেনীতে নিজের বাবার বাড়িতে অবস্থান করে। আমি ঢাকা থেকে যাওয়ার পথে প্রতি সপ্তাহে শ্বশুরবাড়িতে দুই-তিন দিন অবস্থান করে আবার ঢাকায় চলে আসি। এ অবস্থায় আমি মুকিম না মুসাফির। আমার গ্রামের বাড়ি থেকে তাদের বাড়ি প্রায় ৩০ কিলোমিটার।
- ইলিয়াস, ঢাকা
উত্তর : প্রশ্নে বর্ণিত অবস্থায় আপনি সেখানে একসঙ্গে ১৫ দিনের কম থাকলে আপনি মুসাফির থাকবেন। (ফতওয়া কাজি খান : ১/৮০, ইমদাদুল আহকাম : ১/৭২৩)

