আগামীর সময়

এবার ঝগড়ায় জড়িয়ে পড়লেন ঢাবি শিক্ষিকা মোনামি

এবার ঝগড়ায় জড়িয়ে পড়লেন ঢাবি শিক্ষিকা মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সময়ের সবচেয়ে আলোচিত শিক্ষিকা শেহরিন আমিন ভূঁইয়া মোনামি। কখনো ডাকসুর প্রোগ্রামে, আবার কখনো জামায়াতের নির্বাচনী ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে দেখা গেছে তাকে। ফলে অনেকেই তাকে জামায়াতে ইসলামীর সমর্থক মনে করে। তবে নেটিজেনদের এ ধারণা ভুল প্রমাণ করেছেন তিনি। ফেসবুকে দেয়া এক পোস্টে নিজেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমর্থক দাবি করেছেন।

এদিকে, একুশে ফেব্রুয়ািরর প্রথম প্রহরে নতুন করে আলোচনার কেন্দ্রে এলেন এই শিক্ষিকা। কেন্দ্রীয় শহীদ মিনারে দেখা যায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির নিরাপত্তা দলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এসময় বেশ কয়েকজন ছাত্রদলের নারী সদস্যের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন।

একটি ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শহীদ মিনারে ছাত্রদলের কয়েকজন নারী সদস্য দাঁড়িয়ে ছিলেন। শেহরিন আমিন তাদের সরে যেতে বলেন। এই নিয়েই শুরু হয় বাগবিতণ্ডা। ছাত্রদলের এক নেত্রী বলছিলেন, আপনি সবসময় ভাইরাল হওয়ার জন্য এসব করেন? এ সময় শেহরিন আমিন মোনামির সঙ্গে ওই ছাত্রদল নেত্রীর তুমুল ঝগড়া বেঁধে যায়। ওই নেত্রীকে বলতে শোনা যায়, ফাইজলামির একটা সীমা আছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিও নিয়ে অনেকেই মজা করে নানা মন্তব্য করছেন।

    শেয়ার করুন: