আগামীর সময়

ড. ইউনূস মব করার জন্য বক্তৃতা দিয়ে উৎসাহ দিয়েছেন : আব্দুন নূর তুষার

ড. ইউনূস মব করার জন্য বক্তৃতা দিয়ে উৎসাহ দিয়েছেন : আব্দুন নূর তুষার

আব্দুন নূর তুষার

‘আমি মনে করি, প্রতিটি মবের হাতে হত্যাকৃত ব্যক্তির জন্য ইউনূস সরকারকে অবশ্যই দায়ী করা যায় এবং দায়ী করা উচিত’ বলে মন্তব্য করেছেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও চিকিৎসক আব্দুন নূর তুষার।

একটি বেসরকারি টেলিভিশনে প্রকাশিত টক শো-তে তিনি এসব কথা বলছেন। ‘ড. ইউনূস মব চালু করেননি? মব আছে আইনের মধ্যে? বিচার করেছেন? উনি মব ধরার জন্য একবার একটা বক্তৃতা দিয়েছেন, উনার পরিষ্কার বক্তৃতা আছে।’ যোগ করেন টক শো-র আলোচিত বক্তা।

ড. ইউনূস মব করার জন্য উৎসাহ দিয়েছেন মনে করেন আলোচিত এই উপস্থাপক, বলছেন “বক্তৃতা দিলে মানুষকে উৎসাহ দেওয়া হয়। উনার পরিষ্কার বক্তৃতা আছে, ‘গ্রামেও এসব লোক আছে, তোমাদের শরীরে তেজ নেই?’ শরীরের তেজ দিয়ে কি আইন প্রযুক্ত করতে হয়? ওনার বক্তৃতার মধ্যে উনি উৎসাহ দিয়েছেন মবকে।”

তুষারের ভাষ্য, “আইন-শৃঙ্খলা বাহিনী তার হাতে, আইন-শৃঙ্খলা বাহিনী প্রতিরোধ করবে, আইন প্রতিরোধ করবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে এসে আপনি বলবেন ‘তেজ দেখাও’, তো সেইটা মবকে উৎসাহ দেওয়া না?” যোগ করেন তুষার।

    শেয়ার করুন: