নির্বাচনে বিজয়ী এবং বিজিতদের অভিনন্দন আজহারীর

সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী এবং বিজিত উভয়পক্ষকে অভিনন্দন জানিয়েছেন জনপ্রিয় আলেম ড. মিজানুর রহমান আজহারী। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে করা পোস্টে তিনি এই বার্তা দেন।
পোস্টে আজহারী উল্লেখ করেন, ‘নির্বাচনে বিজয়ী এবং বিজিত— উভয়পক্ষকে অভিনন্দন। দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাদের শক্তি বিভাজনে নয়, ঐক্যে।’
তিনি আরও উল্লেখ করেন, ‘যাদের কাঁধে ইতিমধ্যেই আগামীর বাংলাদেশ গড়ার দায়িত্ব এসেছে, তারা ইসলামিক মূল্যবোধকে ধারণ করে— ন্যায়, ইনসাফ এবং সুশাসনের বাংলাদেশ উপহার দেবেন, সেই প্রত্যাশা রাখি।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে বেসরকারি হিসাবে ২১২টিতে জয় পেয়ে সরকার গঠনের পথে আছে বিএনপি। ৭৬টি আসন পেয়েছে জামায়াতে ইসলামী জোট। একজন প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত হয় শেরপুর-৩ আসনের ভোট। সারাদেশে ভোটের হার ৫৯ দশমিক ৪৪ শতাংশ বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

