ইউনূস সরকার ৩০ লাখ মানুষকে গরিব করেছে: তারেক
অনলাইন ডেস্ক

ফাইল ছবি
অন্তবর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর বাংলাদেশ ৩০ লাখ মানুষ নতুন করে গরিব হয়েছে বলে মন্তব্য করেছেন আমজনতা দলের সদস্যসচিব মো. তারেক রহমান।
সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
এসময় তারেক রহমান নতুন সরকারের খবর পরে, আগে পুরান সরকারের খবর দেওয়ার আহ্বান জানান।
তারেক দাবি করেন, ৩০ লাখ লোক নতুন করে গরিব হয়েছে। ড. ইউনূস দায়িত্ব নেওয়ার পর দেশে এই ৩০ লাখ লোক নতুন করে গরিব হয়েছে। গরিব হওয়া এই ৩০ লাখ মানুষের টাকা গুলো কে খেয়ে ফেলছে বলে প্রশ্নও রাখেন তিনি।

