বিএনপি নেতা কর্মীরা বিভিন্নস্থানে হামলা করছে, অভিযোগ সাদিক কায়েমের

ডাকসু ভিপি সাদিক কায়েম
বিএনপির বিরুদ্ধে বিভিন্ন স্থানে হামলার অভিযোগ এনেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) এর ভিপি সাদিক কায়েম।
শুক্রবার এক ফেসবুক পোস্টে সাদিক কায়েম বলেন, নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকেই বিভিন্ন স্থানে নৃশংস হামলা পরিচালনা করছে বিএনপির নেতাকর্মীরা। ক্যাম্পাস গুলোতে ভিন্নমতের শিক্ষার্থীদের দেখে নিতে হুমকি দেওয়া হচ্ছে!
নিরাপদ পরিবেশ উপহার দেওয়ার দাবি জানিয়ে ডাকসু ভিপি বলেন, আমরা আশা রাখতে চাই প্রত্যেক নির্বাচিত প্রতিনিধি এবং ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ দায়িত্বশীল আচরণ করবেন এবং তাদের নির্বাচনী ক্ষেত্রসহ সকল স্থানে সকল ধরনের সংঘাতের রাজনীতি বন্ধ করে ভিন্নমতের সকলের জন্য নিরাপদ পরিবেশ উপহার দিবেন।
নতুন বাংলাদেশে মাফিয়া তন্ত্র কায়েম করতে দেওয়া হবে না জানিয়ে বলেন, হামলা বন্ধে প্রশাসন নির্বিকার ভূমিকা পালন করে যাচ্ছে। এভাবে যদি একেরপর এক হামলা চলতে থাকে, নাগরিকদের রক্তাক্ত করতে থাকে, আমরা ছাত্রজনতাকে সাথে নিয়ে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলবো। জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে সন্ত্রাস ও মাফিয়াতন্ত্র কায়েম হতে দিবো না ইনশাআল্লাহ।

