আগামীর সময়

সমঝোতার ভিত্তিতে ইলেকশন হয় না: নাসীরুদ্দীন পাটওয়ারী

সমঝোতার ভিত্তিতে ইলেকশন হয় না: নাসীরুদ্দীন পাটওয়ারী

নাসীরুদ্দীন পাটওয়ারী

এনসিপির মুখ্য সমন্বয়ক ও জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সমঝোতার ভিত্তিতে ইলেকশন হয় না। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী তার পোস্টে বলেন, ‘সমঝোতার ভিত্তিতে ইলেকশন হয় না, হয় সিলেকশন।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-৮ আসন থেকে শাপলাকলি প্রতীক নিয়ে নির্বাচন করেন। সেখানে তিনি বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের কাছে হেরে যান। তবে নির্বাচনী প্রচারণায় প্রতিদ্বন্দ্বী নিয়ে বিভিন্ন মন্তব্যের কারণে তিনি ব্যাপকভাবে আলোচনায় আসেন।

    শেয়ার করুন: