আগামীর সময়

এশিয়ান কাপ বাছাইয়ে শ্রীলঙ্কার কাছে হেরে গেল বাংলাদেশ

এশিয়ান কাপ বাছাইয়ে শ্রীলঙ্কার কাছে হেরে গেল বাংলাদেশ

সংগৃহীত ছবি

চাইনিজ তাইপেকে হারিয়ে দারুণভাবে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু করেছিল বাংলাদেশ দল। তবে দ্বিতীয় ম্যাচেই দেখতে হলো মুদ্রার উল্টোপিঠ। আজ শুক্রবার শ্রীলঙ্কার কাছে ৩-২ গোলে হেরে গেছে বাংলাদেশ। যদিও এই শ্রীলঙ্কাই একসময় ছিল বাংলাদেশের সহজ প্রতিপক্ষ।

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ম্যাচের ষষ্ঠ মিনিটেই গোল হজম করে বাংলাদেশ। ১৩ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে দলকে সমতায় ফেরান আশরাফুল ইসলাম। ১-১ স্কোরে শেষ হয় প্রথম কোয়ার্টার। দ্বিতীয় কোয়ার্টারে ১৬ মিনিটে শ্রীলঙ্কাকে এগিয়ে দেন কুশল উইরাপ্পুলি।

তৃতীয় কোয়ার্টারে একের পর এক আক্রমণ শুরু করে বাংলাদেশ। কিন্তু ছয় মিনিটের মধ্যে দুটি পেনাল্টি কর্নার পেলেও ব্যবধান বাড়েনি। এই সুযোগে ব্যবধান ৩-১ করে ফেলে শ্রীলঙ্কা। শেষদিকে বাংলাদেশের স্বান্ত্বনাসূচক গোলটি করেন আমিরুল ইসলাম।

ম্যাচের আগে পরিসংখ্যান ছিল বাংলাদেশের পক্ষেই। আগের পাঁচবারের দেখায় সবকটিতে জয় পেয়েছিল জয় পেয়েছে। কিন্তু আজ তেমন লড়াই করতে পারেনি লাল-সবুজের দল। আগামী ৬ এপ্রিল প্রিলিমিনারি রাউন্ডে নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান।

    শেয়ার করুন: