আগামীর সময়

তৃতীয় ওয়ানডে

‘ফাইনালে’ তানজিদ-সাইফের সাবধানী শুরু

‘ফাইনালে’ তানজিদ-সাইফের সাবধানী শুরু

টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। ছবি: সগৃহীত

বাংলাদেশ-পাকিস্তানের তৃতীয় ওয়ানডেটি পরিণত হয়েছে ফাইনালে। ১-১ সমতা থাকায় আজ মিরপুরে যারা জিতবে, সিরিজও নিশ্চিত করবে তারাই।


সেই ‘ফাইনালে’ টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু এনে দিয়েছেন দুই ওপেনার তানজিদ হাসান ও সাইফ হাসান। ১০ ওভার শেষে বাংলাদেশ করেছে বিনা উইকেটে ৫০ রান। পাওয়ার প্লের খেলা হলেও রান রেট কেবল ৫। তবে ওয়ানডেতে গত ১৭ ইনিংসে দ্বিতীয়বারের মতো উদ্বোধনী জুটিতে ৫০ রান পেল বাংলাদেশ।


সাইফ ২৭ বলে ১৭ আর তানজিদ ব্যাট করছেন ২৩ বলে ৩০ রানে। বাংলাদেশ খেলছে আগের দুই ম্যাচের একাদশ নিয়েই। পাকিস্তান দলে পরিবর্তন এসেছে তিনটি। বাদ পড়েছেন শামিল হোসেন, মোহাম্মদ ওয়াসিম ও চোট পাওয়া হুসেইন তালাত। অভিষেক হয়েছে মুহাম্মদ গাজী ঘোরি ও সাদ মাসুদের। দলে ফিরেছেন স্পিনার আবরার আহমেদও।


পাকিস্তান সিরিজের আগে বাংলাদেশ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে ৭২টি, এর ১৭টিতে প্রথম দুই ম্যাচ শেষে ছিল ১-১ সমতা। আটটিতে শেষ ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ।


বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।


পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মুহাম্মদ গাজী ঘোরি, সাদ মাসুদ, সালমান আগা, আবদুল সামাদ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি (অধিনায়ক), হারিস রউফ, আবরার আহমেদ।


    শেয়ার করুন: