পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ছবি: আগামীর সময়
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই ম্যাচটিতে টসে হেরে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ।
পিচে ঘাস থাকায় শুরুতে বেশ সুবিধা পাওয়ার কথা পাকিস্তানের পেসারদের। তবে ব্যাটারদের জন্যাও সুযোগ থাকছে। পরিসংখ্যান বলছে, সর্বশেষ যে আটবার বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে তিন শর বেশি রান করেছে, এর মধ্যে ৭টিতে জিতেছে, একটি হয়েছে ড্র।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও ইবাদত হোসেন।
পাকিস্তান একাদশ: আজান আওয়াইস, ইমাম–উল–হক, আব্দুল্লাহ ফজল, শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সালমান আগা, শাহিন আফ্রিদি, নোমান আলী, হাসান আলী ও মুহাম্মদ আব্বাস।



