প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

টানা তিনবার বিশ্বকাপে নেই ইতালি

ইতালির নীল বেদনা বসনিয়ার রূপকথা

ক্রীড়া ডেস্কপ্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০৫:০৫
ইতালির নীল বেদনা বসনিয়ার রূপকথা

টাইব্রেকারে ইতালিকে ৪-১ গোলে হারিয়ে বিশ্বকাপের টিকিট পেল বসনিয়া। ছবি: সংগৃহীত

আবার স্বপ্ন ভাঙল ইতালির। চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা এবারও খেলতে পারল না বিশ্বকাপে। ইউরোপ অঞ্চলের বাছাইয়ের প্লে-অফ ফাইনালে টাইব্রেকারে ইতালিকে ৪-১ গোলে হারিয়ে বিশ্বকাপের টিকিট পেল বসনিয়া ও হার্জেগোভিনা।

নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ সমতা ছিল ম্যাচে। টাইব্রেকারে ইতালির প্রথম শট উড়িয়ে মারেন এসপোসিতো। ব্রায়ান ক্রিস্তান্তের শট লাগে ক্রসবারে। বসনিয়ার প্রথম চার শটে লক্ষ্যভেদ করেন সবাই।


আজ্জুরি মানে নীল। আর নীল বেদনায় টানা তিনবার শেষ হল ইতালির বিশ্বকাপ খেলার স্বপ্ন। সবশেষ ২০১৪ সালে বিশ্বকাপ খেলেছিল তারা। বসনিয়াও সবশেষ বিশ্বকাপ খেলেছিল ২০১৪ সালেই। তবে ইতালি চারবারের বিশ্বচ্যাম্পিয়ন আর বসনিয়ার ছিল সেটা স্বাধীনতার পর প্রথম বিশ্বকাপ।

তারপরও প্লে-অফ ফাইনালকে ইতালির কোচ জেনেরো গাত্তুসো বলেছিলেন ‘এভারেস্ট’। সেই এভারেস্ট জয় করা হল না আর। উল্টো রূপকথা লিখল বিশ্বকাপে বসনিয়া। ইতালি সবশেষ বিশ্বকাপ জিতেছিল ২০০৬ সালে। পরের দুই আসরে তারা বিদায় নেয় গ্রুপ পর্ব থেকে। আর ২০১৮ থেকে টানা তিন বিশ্বকাপে তারা দর্শক।

প্রায় ৬৫ শতাংশ বল দখলে রেখে পোস্টে ৩০টি শট নিয়ে ১১টি লক্ষ্যে রেখেছিল বসনিয়া। ১০টি সেভ করেন ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা। ইতালির ৯ শটের লক্ষ্যে ছিল তিনটি।

বসনিয়ার এই দাপটের কারণ ৪১ মিনিটে ইতালির ১০ জনের দলে পরিণত হওয়া। বল নিয়ে এগিয়ে যাওয়া মেমিককে বক্সের বাইরে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইতালির ডিফেন্ডার আলেস্সান্দ্রো বাস্তোনি।

১৫তম মিনিটে এগিয়ে গিয়েছিল ইতালি। বসনিয়ার গোলরক্ষক ভুলে বল তুলে দেন ইতালির নিকোলো বারেল্লার পায়ে। তার পাসে বক্সের বাইরে থেকে নেওয়া শট জালে জড়ান ময়েজ কিন।

৬০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করতে পারতেন কিন। মাঝমাঠ থেকে বল নিয়ে এগিয়ে গিয়ে গোলরক্ষককে একা পেয়েছিলেন তিনি। কিন্তু বল মারেন উড়িয়ে। তাতেই হয়তো উড়ে যায় ইতালির স্বপ্ন।

৭৯তম মিনিটে সমতায় ফেরে বসনিয়া। এদিন জেকোর প্রচেষ্টা দোন্নারুম্মা রুখে দিলেও ফিরতি বল পেয়ে কাছ থেকে লক্ষ্যভেদ করেন হারিস তাবাকোভিচ।

৯০ মিনিটের পর অতিরিক্ত সময়েও সমতা ছিল ১-১ গোলে। এরপর টাইব্রেকারে বুক ভাঙে ইতালির। ২০১৭ সালে সুইডেনের বিপক্ষে প্লে-অফে হেরে ২০১৮ বিশ্বকাপ খেলা হয়নি ইতালির। ২০২২ কাতার বিশ্বকাপে খেলতে পারেনি উত্তর মেসিডোনিয়ার বিপক্ষে হারে। এবার ফিফা র‌্যাঙ্কিংয়ে ৭১ তম বসনিয়ার কাছে হেরে স্বপ্ন ভাঙল‘আজ্জুরি’দের। এখন তাদের অপেক্ষা করতে হবে ২০৩০ সাল পর্যন্ত।

বিশ্বকাপফুটবলইতালি
    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    ০৭ মে ২০২৬, ২২:২৪

    দাম ধরা হয়েছিল সর্বোচ্চ ৮৯ হাজার টাকা পর্যন্ত!

    দাম ধরা হয়েছিল সর্বোচ্চ ৮৯ হাজার টাকা পর্যন্ত!

    ০৭ মে ২০২৬, ২৩:১৬

    advertiseadvertise