প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ব্রাজিলের নতুন রোনালদো-রোনালদিনহো কারা

ক্রীড়া ডেস্কপ্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১৫:৪৮
ব্রাজিলের নতুন রোনালদো-রোনালদিনহো কারা

রোনালদিনহো-রোনালদোদের জাদুতে ২০০২ বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। ছবি: সংগৃহীত

একটা সময় ব্রাজিলে খোঁজ চলত নতুন পেলের। সেই উচ্চতায় পৌঁছাতে পারেননি কেউ। পেলে পরের কথা- রোমারিও, রোনালদো কিংবা রোনালদিনহোর মানের কোনো ফুটবলার কী পেয়েছে ব্রাজিল? চেলসি ফরোয়ার্ড জোয়াও পেদ্রোর বিশ্বাস সেই মানের খেলোয়াড় বর্তমান দলেও আছে। অপেক্ষা শুধু সবার জ্বলে ওঠার।

আগামীকাল ভোরে ক্রোয়েশিয়ার মুখোমুখি হওয়ার আগে জোয়াও পেদ্রো ইএসপিএনকে বললেন,‘আমাদের দলে রোনালদো, রোনালদিনহো, রোমারিওর মতো তারকা খেলোয়াড় ছিল। বর্তমান ব্রাজিল দলেও তেমন মানের খেলোয়াড় আছে। রিয়াল মাদ্রিদে ভিনি, বার্সেলোনায় রাফিনিয়া, চেলসিতে আমি, এস্তেভাও আর আন্দ্রে সান্তোস আছি। এখানে সবাই শীর্ষ ক্লাবে খেলছে। সমস্যা হচ্ছে আমরা বিশ্বকাপ জিততে পারিনি অনেক দিন।’

সবশেষ ২০০২ সালের বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। সেই দলে ছিলেন রোনালদো, রোনালদিনহোর মত তারকারা। সেবার গোল্ডেন বুট জিতেছিলেন রোনালদো। রিভালদো ছিলেন যৌথ দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। আলো ছড়িয়েছিলেন রোনালদিনহোও। এবারের বিশ্বকাপে নিজেদের সেই উচ্চতায় ভিনিসিয়ুস, রাফিনিয়ারা নিয়ে যেতে পারেন কিনা সেটাই দেখার।

নেইমার ব্রাজিলের জার্সিতে গোলে ছাড়িয়ে গেছেন পেলেকে। তবে পুরো ফিট না হওয়ায় ফ্রান্স আর ক্রোয়েশিয়ার বিপক্ষে জাতীয় দলে তাকে জায়গা দেননি কোচ কার্লো আনচেলত্তি। বিশ্বকাপের ২৬ জনের দলে নেইমার থাকবেন কিনা নিশ্চিত নয় এখনও। তবে আনচেলত্তি নিশ্চিত করেছেন, অভিজ্ঞ ডিফেন্ডার দানিলো থাকছেন তার ২৬ সদস্যের চূড়ান্ত দলে।

ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গোর হয়ে খেলা ৩৪ বছর বয়সি দানিলোর প্রশংসায় আনচেলত্তি জানালেন,‘দানিলো খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তার অভিজ্ঞতা, নেতৃত্ব আর বহুমুখী খেলার ক্ষমতা বড় সম্পদ আমাদের।’

আনচেলত্তি আরো জানান, তার দলের মূল কাঠামো নির্ধারিত হয়ে গেছে। এমনকি বিশ্বকাপে প্রথম ম্যাচের একাদশ নিয়েও পরিষ্কার ধারণা আছে তার।

বিশ্বকাপব্রাজিলরোনালদো
    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    ০৮ মে ২০২৬, ০০:৩৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    ০৮ মে ২০২৬, ০০:৫৭

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    ০৮ মে ২০২৬, ০০:৫১

    আসমানে কমছে, জমিনে বাড়ছে

    আসমানে কমছে, জমিনে বাড়ছে

    ০৮ মে ২০২৬, ০১:১০

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    advertiseadvertise