প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

১০ জন নিয়েই ১৫ বছর পর ব্রাজিলকে হারাল ফ্রান্স

ক্রীড়া ডেস্কপ্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ০৪:৪১
১০ জন নিয়েই ১৫ বছর পর ব্রাজিলকে হারাল ফ্রান্স

১৫ বছর পর ব্রাজিলকে হারিয়েছে ফ্রান্স। ছবি: সংগৃহীত

এক দল বিশ্বকাপ জিতেছে পাঁচবার। আরেক দলের বিশ্বকাপ শিরোপা দুটি। সাত বিশ্বকাপজয়ী ব্রাজিল ও ফ্রান্সের খেলা, তাই শুধু প্রীতি ম্যাচের মোড়কে থেমে থাকে না। জিততে মরিয়া দুই দলের খেলায় হলুদ কার্ডই হলো ৭টি, লাল কার্ড একটি!

ফল

ব্রাজিল ১ : ২ ফ্রান্স

উত্তেজনার সেই ম্যাচ ১০ জন নিয়েই ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছে ফ্রান্স। ফরাসিদের হয়ে একটি করে গোল কিলিয়ান এমবাপ্পে ও উগো একিটিকের। ফিনিশিংয়ে ব‍্যর্থতায় ভোগা কার্লো আনচেলত্তির ব্রাজিলের হয়ে একমাত্র গোলটি ব্রেহমের।

৫৫ মিনিটে কার্ড দেখেন ফ্রান্সের দায়ত উপেমেকানো। একজন কম নিয়েই ১৫ বছর পর ব্রাজিলকে হারাল ফ্রান্স। সর্বশেষ ২০১১ সালে প্রীতি ম্যাচে করিম বেনজেমার গোলে ব্রাজিলকে হারিয়েছিল ফ্রান্স। এরপর ২০১৩ ও ২০১৫ সালে দুই ম্যাচ খেলেই হেরেছিল তারা।

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের ফক্সবরোতে পঞ্চম মিনিটে ভালো জায়গায় বল পেয়েও শট লক্ষ‍্যে রাখতে পারেননি ব্রাজিলের ফরোয়ার্ড রাফিনিয়া।
৩২তম মিনিটে ফ্রান্সকে দারুণ এক গোলে এগিয়ে নেন কিলিয়ান এমবাপ্পে। মাঝ মাঠে অহেলিয়া চুয়ামেনি বল কেড়ে নিলে পান উসমান দেম্বেলে। তার পাস পেয়ে বিদ্যুৎ গতিতে এগিয়ে অসাধারণ চিপে বল জালে জড়ান এমবাপ্পে।

ফ্রান্সের হয়ে এটি তার ৫৬তম গোল। ৫৭ গোল নিয়ে সামনে শুধু অলিভিয়ে জিরু। বিরতির আগে ছয় শট নিয়ে একটিও লক্ষ‍্যে রাখতে পারেনি ব্রাজিল। বিরতির পর ছন্দ খুঁজে পায় তারা। সব মিলিয়ে পোস্টে ১৭টি শট নিয়ে লক্ষ্যে রাখে ৪টি।

৫৫তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয় ফ্রান্স। ডিফেন্ডার ওয়েজলিকে ফাউল করায় শুরুতে হলুদ কার্ড দেখেছিলেন দায়ত উপেমেকানো। পরে ভিএআরে রিপ্লে দেখে তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।

১০ জন নিয়েই একিটিকে ব্যবধান ২-০ করেন ৬৫তম মিনিটে। মাইকেল ওলিসের থ্রু বল ধরে লক্ষ্যভেদ করেন লিভারপুল ফরোয়ার্ড।

৭৮তম মিনিটে ব‍্যবধান কমান ব্রেহমে। বাইলাইন থেকে কাসেমিরোর কাটব‍্যাক পেয়ে শট নেন লুইস এইহিক। মাঝ পথে পা বাড়িয়ে দিক বদলে জালে জড়ান ব্রেহমে।

ম্যাচের একেবারে শেষদিকে ডি বক্সের বাইরে থেকে ব্রেহমেহের শটে থিয়াগো বা ভিনিসিয়ুস জুনিয়র পা ছোঁয়াতে পারলে ড্রও হতে পারত ম্যাচটি।

গ্যালারির ৬৬,২১৫ জন দর্শকের বড় অংশই ছিলেন ব্রাজিলের সমর্থক। গ্যালারির সেই হলুদ ঢেউ থামিয়ে দিল ফ্রান্স।


ব্রাজিলব্রাজিল ফুটবলফ্রান্স
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    advertiseadvertise