প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

৯০০ গোলের মাইলফলকে মেসি

ক্রীড়া ডেস্কপ্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ১০:৩০
৯০০ গোলের মাইলফলকে মেসি

রোনালদোর পর ৯০০ গোলের চূড়ায় মেসি। ছবি: সংগৃহীত

ম্যাচর তখন সপ্তম মিনিট। বক্সের ভেতর বল পেয়ে বাঁ দিকে কাট করে লিওনেল মেসির আড়াআড়ি শট জড়াল জালে। উল্লাসে ফেটে পড়ল পুরো গ্যালারি। বাংলাদেশ সময় আজ সকালে ন্যাশভিল এসসির সঙ্গে করা এই গোলেই প্রতীক্ষার অবসান হয়েছে মেসির। ক্রিস্তিয়ানো রোনালদোর পর দ্বিতীয় ফুটবলার হিসেবে ৯০০ গোলের মাইলফলকে পা রাখলেন আর্জেন্টাইন এই কিংবদন্তি।

উপলক্ষ্যটা অবশ্য উৎসবে শেষ হয়নি। ন্যাশভিল এসসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। প্রথম লেগের ম্যাচ ছিল গোলশূন্য ড্র। প্রতিপক্ষের মাঠে গোলের সুবাদে কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলো থেকেই মায়ামিকে বিদায় করেছে ন্যাশভিল।

২০২৪ সালের সেপ্টেম্বরে প্রথম ফুটবলার হিসেবে এই চূড়ায় পা রেখেছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। ১ হাজার ২৩৬ ম্যাচে কীর্তিটা করেছিলেন তিনি। লিওনেল মেসির লাগল ১ হাজার ১৪২ ম্যাচ। রোনালদোর চেয়ে ৯৪ ম্যাচ কম খেলে ৯০০ গোলের মাইলফলকে মেসি।

যেভাবে ৯০০
১০০ : ২০০৯ সাল, ডিনামো কিয়েভ
২০০ : ২০১১ সাল, রিয়াল মাদ্রিদ
৩০০ : ২০১২ সাল, রায়ো ভায়েকানো
৪০০ : ২০১৪ সাল, গ্রানাদা
৫০০ : ২০১৬ সাল, ভ্যালেন্সিয়া
৬০০ : ২০১৮ সাল, আতলেতিকো মাদ্রিদ
৭০০ : ২০২০ সাল, আতলেতিকো মাদ্রিদ
৮০০ : ২০২৩ সাল, পানামা
৯০০ : ২০২৬, ন্যাশভিল

৭৬৫ গোল নিয়ে তিনে আছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। এখনও খেলছেন এমন ফুটবলারদের মধ্যে ৬৯০ গোল নিয়ে রোনালদো, মেসির পরই আছেন রবার্ট লেভানদোস্কি।
রোনালদোর ক্যারিয়ার গোল ৯৬৫টি। প্রথম ফুটবলার হিসেবে তিনি ছুটছেন ১০০০ গোলের মাইলফলকের দিকে। বিশ্বকাপের পর ক্যারিয়ার দীর্ঘ করলে মেসির লক্ষ্যও হয়তো থাকবে হাজার গোলের মাইলফলক।

মেসির ক্যারিয়ারের বড় একটা অংশ কেটেছে বার্সেলোনায়। কাতালান ক্লাবটির হয়ে তার গোল ৬৭২টি। আর্জেন্টিনার হয়ে করেছেন ১১৫ গোল। এছাড়া পিএসজির হয়ে ৩২ আর মায়ামির হয়ে করেছেন ৮১ গোল।

মেসির মাইলফলকের বেশিরভাগ গোলই বার্সেলোনার হয়ে। ১০০তম গোল করেছিলেন ২০০৯ সালে চ্যাম্পিয়নস লিগে। ২০২০ সালে পা রাখেন ৭০০ গোলের চূড়ায়। পেনাল্টি থেকে সেবার গোল করেন আতলেতিকোর বিপক্ষে। ৮০০তম গোলটা করেছিলেন ২০২৩ সালে পানামার বিপক্ষে জাতীয় দলের হয়ে প্রীতি ম্যাচে ফ্রি কিক থেকে।

আর্জেন্টিনাক্রিস্তিয়ানো রোনালদোলিওনেল মেসি
    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    ০৮ মে ২০২৬, ০০:৩৭

    রূপপুরের ‘বালিশ-কাণ্ড’ : বাড়তি টাকা ফেরত নিতে সুপারিশ

    রূপপুরের ‘বালিশ-কাণ্ড’ : বাড়তি টাকা ফেরত নিতে সুপারিশ

    ০৭ মে ২০২৬, ২৩:১৬

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    ০৭ মে ২০২৬, ২২:২৪

    advertiseadvertise