প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

২০০ দিন পর শীর্ষস্থান হারাল আর্সেনাল, সিংহাসনে সিটি

ক্রীড়া ডেস্কপ্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১০:০০
২০০ দিন পর শীর্ষস্থান হারাল আর্সেনাল, সিংহাসনে সিটি

হলান্ডের গোলে শীর্ষে ফিরেছে সিটি। ছবি: সংগৃহীত

আক্রমণ, আক্রমণ আর আক্রমণ। বার্নলির মাঠে প্রথম মিনিট থেকেই আক্রমণের ঢেউ তুলেছিল ম্যানচেস্টার সিটি। শেষ পর্যন্ত ১-০ গোলের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার দল।
এই জয়ে প্রিমিয়ার লিগে শীর্ষে উঠে এলো সিটি। সপ্তম রাউন্ড থেকে টানা ২০০ দিন শীর্ষে ছিল আর্সেনাল। সেই সিংহাসন এখন সিটির।

৩৩ ম্যাচে ২১ জয় ও সাত ড্রয়ে ৭০ পয়েন্ট সিটির। তাদের সমান পয়েন্ট আর্সেনালেরও। এমনকি দুই দলেরই গোল ব্যবধান সমান ৩৭। তবে বেশি গোল করায় এক নম্বরের মুকুট সিটির। গার্দিওলার দল গোল করেছে ৬৬টি, আর্সেনাল ৬৩টি।

পঞ্চম মিনিটে আর্লিং হলান্ডের গোলে এগিয়ে গিয়েছিল সিটি। জেরেমি ডোকুর থ্রু-পাস ধরে, গতিতে প্রতিপক্ষের দুজনকে পেছনে ফেলে ডি-বক্সে ঢুকে বল জালে জড়ান তিনি।
এবারের লিগে এটা তার ২৪তম গোল। সব প্রতিযোগিতা মলিয়ে ক্লাব ও জাতীয় দলের হয়ে গোল করলেন ৪৮টি।

ম্যাচজুড়ে বার্নলির পোস্টে গোলের জন্য ২৮টা শট নিয়েছিল সিটি। মিস হয় এর ২৭টিই। হলান্ডের একটি শট ফিরেছিল পোস্টে লেগে। এত বেশি গোল মিস করায় হতাশ কি না, জানতে চাইলে গার্দিওলা বলেছেন, ‘হতাশ হব কেন। আমরা ম্যাচ জিতেছি আর শীর্ষে ফিরেছি। এর চেয়ে বেশি গোল পেতে পারতাম, তবে অবশ্যই আমি খুশি।’

মিডফিল্ডার বের্নার্দো সিলভার সিটির হয়ে জিতেছেন সবচেয়ে বেশি ২১৫ প্রিমিয়ার লিগ ম্যাচ। ২১৪ জয় নিয়ে এতদিন তিনি যৌথভাবে শীর্ষে ছিলেন ডেভিড সিলভার সঙ্গে।

আগের তিন মৌসুমের দুটিতেই শেষ মুহূর্তে খেই হারিয়ে সিটির কাছে শিরোপা হাতছাড়া করেছে আর্সেনাল। এবার অবশ্য এখনও সুযোগ শেষ হয়ে যায়নি মিকেল আর্তেতার দলের।

লিগে দুই দলের ৫টি করে ম্যাচ বাকি। এই পাঁচ ম্যাচে হতে পারে যেকোনো কিছু। তবে পরিসংখ্যান বলছে অন্তত ৩৩ ম্যাচ খেলার পর শীর্ষে উঠে কখনোই শিরোপা হাতছাড়া করেনি সিটি।

ফুটবলম্যানচেস্টার সিটিহলান্ড
    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    ০৮ মে ২০২৬, ০০:৩৭

    রূপপুরের ‘বালিশ-কাণ্ড’ : বাড়তি টাকা ফেরত নিতে সুপারিশ

    রূপপুরের ‘বালিশ-কাণ্ড’ : বাড়তি টাকা ফেরত নিতে সুপারিশ

    ০৭ মে ২০২৬, ২৩:১৬

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    ০৭ মে ২০২৬, ২২:২৪

    advertiseadvertise