আগামীর সময়

ইরানে ট্রাম্পের হামলা অবৈধ: মার্কিন সিনেটর

ইরানে ট্রাম্পের হামলা অবৈধ: মার্কিন সিনেটর

সংগৃহীত ছবি

ইরানে যৌথভাবে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলার পরই ইরানের পক্ষ থেকেও পাল্টা হামলা চালানো হয়। এদিকে ইরানে ট্রাম্পের সামরিক হামলাকে ‘অবৈধ ও অসাংবিধানিক’ বলে অভিহিত করেছেন মার্কিন সিনেটর এডওয়ার্ড জে. মার্কি।

এক বিবৃতিতে মার্কি বলেন, এই হামলা কংগ্রেস অনুমোদিত নয়। এটি সমস্ত আমেরিকানদের জন্য বিপদ বয়ে আনবে। সিনেটর আরও বলেন, ট্রাম্পের অবৈধ কর্মকাণ্ড একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি বাড়িয়ে দিয়েছে, যা ওই অঞ্চলে থাকা মার্কিন সেনা ও বেসামরিক নাগরিকদের জন্য মারাত্মক হুমকি।

ট্রাম্পের সমালোচনা করে মার্কি বলেন, ট্রাম্প ধারাবাহিকভাবে ইরানের পারমাণবিক হুমকি অতি আসন্ন উল্লেখ করে তা অতিরঞ্জিত করে দেখিয়েছেন।

    শেয়ার করুন: