প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব

ইরান যুক্তরাজ্যকে লক্ষ্য করছে এমন প্রমাণ নেই: স্টারমার

প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ২৩:১১
ইরান যুক্তরাজ্যকে লক্ষ্য করছে এমন প্রমাণ নেই: স্টারমার

সংগৃহীত ছবি

ইরান যুক্তরাজ্যকে লক্ষ্যবস্তু করেছে এমন কোনো মূল্যায়ন বা গোয়েন্দা তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে সোমবার তিনি এ মন্তব্য করেন।

গণমাধ্যমের সঙ্গে আলাপে স্টারমার বলেছেন, সম্ভাব্য নিরাপত্তা হুমকি নিয়ে সরকার নিয়মিত পর্যালোচনা চালায়। তবে বর্তমান পরিস্থিতিতে যুক্তরাজ্য সরাসরি ঝুঁকিতে রয়েছে এমন কোনো মূল্যায়ন নেই।

এর আগে শনিবার ইসরায়েলি সেনাবাহিনী দাবি করে, ইরানের কাছে এখন এমন ক্ষেপণাস্ত্র রয়েছে, যা লন্ডন, প্যারিস বা বার্লিন পর্যন্ত পৌঁছাতে সক্ষম যার দূরত্ব প্রায় ২ হাজার ৭০০ মাইল।

একই সময় খবর পাওয়া যায়, ইরান যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটি ডিয়েগো গার্সিয়াকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের চেষ্টা করেছিল। ঘাঁটিটি ইরানের দক্ষিণ উপকূল থেকে প্রায় ২ হাজার ৩৫০ মাইল দূরে অবস্থিত।

যুক্তরাজ্যও কি ওই পাল্লার মধ্যে রয়েছে এমন প্রশ্নে স্টারমার বলেছেন, ‘আমরা সব সময় মূল্যায়ন করি, যাতে দেশের নিরাপত্তা নিশ্চিত করা যায়। তবে এমন কোনো মূল্যায়ন নেই যে আমাদের এভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে।’

চলমান পরিস্থিতির প্রভাব, বিশেষ করে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ের ওপর এর প্রভাব নিয়ে আলোচনা করতে একটি জরুরি কোবরা বৈঠক আহ্বান করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

কোবরা বৈঠকে মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তারা একত্র হয়ে বড় ধরনের সংকট মোকাবিলার কৌশল নির্ধারণ করেন। স্টারমার বলেছেন, ‘অধিকাংশ মানুষই এই সংঘাত এবং এর পারিবারিক প্রভাব নিয়ে উদ্বিগ্ন। আজ আমরা অর্থনৈতিক প্রভাব নিয়ে আলোচনা করছি এবং জীবনযাত্রার ব্যয় মোকাবিলায় সরকারের হাতে থাকা সব উপায় পর্যালোচনা করতে বলেছি।’

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেছেন, দেশের স্বার্থ ও নাগরিকদের জীবন রক্ষা করা জরুরি, তবে কোনোভাবেই যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়া উচিত নয়। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া এই সংঘাতে এখন পর্যন্ত এক হাজার ৩৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও রয়েছেন।

পাল্টা হিসেবে ইরান ইসরায়েল, জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি থাকা দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষতির পাশাপাশি বৈশ্বিক বাজার ও বিমান চলাচলেও বড় ধরনের বিঘ্ন ঘটেছে। হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়েও সতর্ক অবস্থান তুলে ধরেন স্টারমার।

তিনি বলেছেন, ‘এই গুরুত্বপূর্ণ নৌপথ পুনরায় চালু করতে হলে তা অত্যন্ত সতর্কভাবে পরিকল্পনা করে করতে হবে। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাজ্যের অগ্রাধিকার হলো জাতীয় স্বার্থ রক্ষা করা এবং উত্তেজনা কমানো।’

স্টারমারইরান যুক্তরাজ্য
    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    ০৮ মে ২০২৬, ০০:৩৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    ০৮ মে ২০২৬, ০০:৫৭

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    ০৮ মে ২০২৬, ০০:৫১

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    আসমানে কমছে, জমিনে বাড়ছে

    আসমানে কমছে, জমিনে বাড়ছে

    ০৮ মে ২০২৬, ০১:১০

    advertiseadvertise