প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব

ইরাকে মার্কিন পাসপোর্টধারী নারী সাংবাদিক অপহৃত

সিএনএনপ্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০০:৩৬
ইরাকে মার্কিন পাসপোর্টধারী নারী সাংবাদিক অপহৃত

শেলি কিটলসন

বাগদাদের কেন্দ্রীয় এলাকা থেকে মঙ্গলবার সন্ধ্যায় বিদেশি নারী সাংবাদিক শেলি কিটলসনকে অজ্ঞাত ব্যক্তিরা অপহরণ করেছে বলে ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে এবং তার মুক্তি নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করেছে বলেও জানায় তারা।

নাম প্রকাশ না করার শর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, ওই সাংবাদিকের কাছে মার্কিন পাসপোর্ট রয়েছে।

সিএনএন এ বিষয়ে মন্তব্য জানতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছে। একজন মার্কিন কর্মকর্তা সিএনএনকে জানান, তারা এক মার্কিন সাংবাদিক অপহরণের ঘটনা পর্যবেক্ষণ করছেন। তবে তিনি এর বেশি কোনো তথ্য দেননি।

মন্ত্রণালয় জানায়, ‘নির্ভুল গোয়েন্দা তথ্য’ ব্যবহার করে বিশেষায়িত বাহিনী অপহরণকারীদের পিছু নেয়। এতে একটি গাড়ি ঘিরে ফেলা হয়; সন্দেহভাজনরা পালানোর সময় সেটি উল্টে যায়, এবং ইরাকি বাহিনী একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

কর্তৃপক্ষ জানায়, বাকি সন্দেহভাজনদের অবস্থান শনাক্ত করা, সাংবাদিককে মুক্ত করা এবং আইনি ব্যবস্থা নেওয়ার প্রচেষ্টা চলছে। তদন্ত অব্যাহত রয়েছে এবং পরে আরও বিস্তারিত জানানো হবে।

ইরানের সঙ্গে ফেব্রুয়ারির শেষ দিকে সংঘাত শুরুর পর থেকে ইরাকে অবস্থানরত মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার জন্য যুক্তরাষ্ট্রের দূতাবাস বারবার সতর্ক করে আসছে। দূতাবাস বলেছে, ইরান-সমর্থিত মিলিশিয়ারা মার্কিন নাগরিকদের অপহরণের চেষ্টা করতে পারে।

সপ্তাহান্তে দেওয়া সর্বশেষ বিবৃতিতে দূতাবাস উল্লেখ করেছে, ‘কোনো কারণেই ইরাকে ভ্রমণ করবেন না। সেখানে থাকলে অবিলম্বে চলে যান।’

ইরাকইরান যুদ্ধসাংবাদিক অপহরণ
    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    ০৮ মে ২০২৬, ০০:৩৭

    রূপপুরের ‘বালিশ-কাণ্ড’ : বাড়তি টাকা ফেরত নিতে সুপারিশ

    রূপপুরের ‘বালিশ-কাণ্ড’ : বাড়তি টাকা ফেরত নিতে সুপারিশ

    ০৭ মে ২০২৬, ২৩:১৬

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    ০৭ মে ২০২৬, ২২:২৪

    advertiseadvertise