আগামীর সময়

আমিরাতে সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি

আমিরাতে সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি

ফাইল ছবি

দীর্ঘ ছয় বছরের ধৈর্য ও ধারাবাহিক প্রচেষ্টায় অবশেষে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত এক বাংলাদেশি প্রবাসী লটারিতে ১০ লাখ দিরহাম জিতেছেন যা দেশি টাকায় প্রায় ৩.৫ কোটি টাকার সমান। পেশায় ব্যবসায়ী এ বাংলাদেশি আমিরাতের আল আইনে ২১ বছর ধরে বসবাস করছেন।

গালফ নিউজের শুক্রবার (৬ ফেব্রুয়ারি) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, লটারি জেতা বাংলাদেশির নাম আলাউদ্দিন হাজী আবু সাঈদ। লটারি জেতা টিকিটটি আলাউদ্দিনসহ আরও ৯ বন্ধু মিলে কিনেছিলেন।

গত ছয় বছর ধরে তিনি নিয়মিত ৯ বন্ধুর একটি দলের সঙ্গে প্রতি মাসে বিগ টিকিটের লটারির টিকিট কিনে আসছিলেন। দীর্ঘ সময় ভাগ্য সহায় না হলেও তিনি কখনো হাল ছাড়েননি। অবশেষে বিগ টিকিটের সিরিজ ২৮৩-তে তার তিনি সফল হন।

জয়ের অনুভূতি জানাতে গিয়ে আলওয়ার উদ্দিন বলেন, পুরস্কারের সংবাদ পেয়ে আমি পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। এত বছর চেষ্টা করার পর এমন কিছু হবে -তা কল্পনাও করিনি।
এই সাফল্য তার বিশ্বাসকে আরো দৃঢ় করেছে বলে জানান তিনি।


    শেয়ার করুন: