আগামীর সময়

খামেনি হত্যা ঘিরে উত্তাল পাকিস্তান, নিহত বেড়ে ২০

খামেনি হত্যা ঘিরে উত্তাল পাকিস্তান, নিহত বেড়ে ২০

সংগৃহীত ছবি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যার প্রতিবাদে উত্তাল পাকিস্তানের রাজপথ। দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে ২০ জন নিহত হয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

এর আগে গতকাল রোববার সকালে খামেনিকে হত্যার তথ্য নিশ্চিত করে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন খামেনি।

এর প্রতিবাদে করাচিতে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা চালান সাধারণ মানুষ। তারা কনস্যুলেটের রিসিপশনে ঢুকে পড়েন। সেখানে নিরাপত্তাবাহিনীর গুলিতে ১০ জন নিহত ও ৩০ জন আহত হন। আলাদা ঘটনায় দেশটির গিলগিত-বালতিস্তানে অন্তত ৮ জন এবং রাজধানী ইসলামাবাদে দুইজন নিহত হয়েছেন।


একই ঘটনায় রক্তপাত হয়েছে ইরাকেও। দেশটির রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসে বিক্ষোভ জানাতে গিয়ে দুজন নিহত হন। বিক্ষোভকারীরা বাগদাদের গ্রিনজোনে ঢুকে পড়েন। ওই সময় তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। সেখানে যুক্তরাষ্ট্রের দূতাবাস রয়েছে।

    শেয়ার করুন: