সৌদি যুবরাজের সঙ্গে মার্কিন সিনেটরের সাক্ষাৎ

ছবি: আরব নিউজ
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম।
শুক্রবার রিয়াদে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ তথ্য জানিয়েছে দেশটির প্রেস এজেন্সি। খবর আরব নিউজ।
প্রতিবেদনে বলা হয়— তারা দুই দেশের (সৌদি আরব ও যুক্তরাষ্ট্র) দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক উন্নয়ন নিয়ে আলোচনা করেছেন।
এসময় উপস্থিত ছিলেন— সৌদি পররাষ্ট্র মন্ত্রী ফয়সাল বিন ফারহান, প্রতিরক্ষা মন্ত্রী খালিদ আল সাউদ এবং মন্ত্রিপরিষদ সদস্য মাসুদ আল আইবান।
সাক্ষাতের একটি ছবি নিজের এক্স অ্যাকাউন্টে পোস্ট করেন স্ট্যাটাস দেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। ওই পোস্টে সৌদি যুবরাজের ভূয়শী প্রশংসা করেন লিন্ডসে।
ক্রাউন প্রিন্স ফিলিস্তিনি জনগণের জন্য একটি মর্যাদাপূর্ণ সমাধানে পৌঁছানোর প্রয়োজনীয়তায় বিশ্বাস করেন বলে উল্লেখ করেন মার্কিন এই সিনেটর।
লিন্ডসে গ্রাহাম মনে করেন— এই অঞ্চল এবং বিশ্বে যা ঘটবে তার মূল চাবিকাঠি হল সৌদি আরব। সৌদি ক্রাউন প্রিন্সের দৃষ্টিভঙ্গি আগামী প্রজন্মের জন্য এই অঞ্চলকে রূপ দেবে এবং সভ্য বিশ্বের জন্য দুর্দান্ত।

