আগামীর সময়

বিশ্বব্যাপী আরও বেড়েছে তেলের দাম

বিশ্বব্যাপী আরও বেড়েছে তেলের দাম

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতময় পরিস্থিতির কারণে বিশ্বব্যাপী তেলের দাম বেড়েই চলেছে। মূলত তেল উৎপাদনকারী ওই অঞ্চল থেকে স্বাভাবিক সরবরাহ হুমকির মুখে পড়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম প্রায় ১ দশমিক ৯ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৭৯ দশমিক ২৫ ডলারে দাঁড়িয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রে লেনদেন করা তেলের দাম প্রায় এক দশমিক পাঁচ শতাংশ বেড়েছে।

ইরানের উপর আমেরিকা ও ইসরায়েলের আক্রমণ শুরু হওয়ার পর থেকেই বিশ্বব্যাপী তেল ও গ্যাসের দাম বেড়েছে।

এদিকে বিশ্বের অন্যতম বৃহৎ রপ্তানিকারক কাতার এনার্জি তাদের স্থাপনাগুলোতে 'সামরিক হামলার' পর উৎপাদন বন্ধ করে দেওয়ায় সোমবার প্রাকৃতিক গ্যাসের দামও বেড়ে যায়।

এদিকে পাল্টাপাল্টি হামলায় ঘিরে হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে তেহরান। এর জেরে তেল পরিবহনের খরচ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

বিবিসি জানাচ্ছে, মধ্যপ্রাচ্য থেকে চীনে তেল পরিবহনের জন্য একটি সুপারট্যাংকার ভাড়া করতে খরচ ৫ লাখ ডলারের বেশি দাঁড়িয়েছে, যা ইতিহাসে সর্বোচ্চ। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের হামলার হুমকি দিচ্ছিলেন, তখনকার তুলনায় এখন তেল পরিবহনের খরচ প্রায় দ্বিগুণ হয়েছে। রেকর্ড এই খরচ বেড়েছে বড় তেলবাহী জাহাজের জন্য, যেগুলো দুই মিলিয়ন ব্যারেল পর্যন্ত অপরিশোধিত তেল বহনে সক্ষম।

    শেয়ার করুন: