আগামীর সময়

৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল মালয়েশিয়া উপকূল

৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল মালয়েশিয়া উপকূল

ফাইল ছবি

মালয়েশিয়ার উপকূলের কাছে ৭ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের মানচিত্রে এ তথ্য দেখা গেছে।

তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রবিবার রাত ১টার কিছু আগে কোটা বেলুদ শহর থেকে প্রায় ৩০ মাইল উত্তর-পশ্চিমে ভূমিকম্পটি আঘাত হানে। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

ডেইলি এক্সপ্রেস মালয়েশিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সাবাহর পশ্চিম উপকূল ও সারাওয়াক এলাকায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে।

    শেয়ার করুন: