আগামীর সময়

মধ্যপ্রাচ্যের ১৪ দেশ থেকে মার্কিন নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ

মধ্যপ্রাচ্যের ১৪ দেশ থেকে মার্কিন নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ

ইরানের হামলার পর বাগদাদে মার্কিন দূতাবাসে ধোঁয়া উড়ছে। ছবি: সংগৃহীত

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরাক ত্যাগ করার নির্দেশ দিয়েছে বাগদাদের মার্কিন দূতাবাস। সেখানে যারা থাকার কথা ভাবছেন তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলা হয়েছে। বাগদাদে মার্কিন দূতাবাসে ইরানের হামলার পর এই নির্দেশনা দেওয়া হল।

এক্সে দেওয়া এক বার্তায় দূতাবাস বলেছে, “ইরান এবং তাদের সঙ্গে সম্পৃক্ত সশস্ত্র গোষ্ঠীগুলো ইরাকে জননিরাপত্তার জন্য বড় হুমকি তৈরি করছে। যুক্তরাষ্ট্রের নাগরিক, যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর হামলার ঘটনা ঘটেছে।”

দূতাবাস আরও জানিয়েছে, ইরাকের আকাশপথে রকেট, ড্রোন ও মর্টার হামলার ঝুঁকি থাকায় কেউ যেন বাগদাদে যুক্তরাষ্ট্র দূতাবাস বা এরবিলে কনস্যুলেট জেনারেলে যাওয়ার চেষ্টা না করেন।

মার্কিন স্থাপনা লক্ষ্য করে ইরানের হামলার বাস্তবতায় মধ্যপ্রাচ্যের ১৪টি দেশ থেকে নিজেদের নাগরিকদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এগুলো হল— সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহারাইন, কুয়েত, ওমান, ইয়েমেন, মিসর জর্ডান, ইরান, ইরাক, সিরিয়া, লেবানন ও ইসরায়েল।

শনিবার পৃথক এক নির্দেশনায় জরুরি নয় এমন সরকারি কর্মচারী এবং সরকারি কর্মচারীদের আত্মীয়স্বজনদের ওমান ছেড়ে যাওয়ার নির্দেশ দেয় যুক্তরাষ্ট্র।

    শেয়ার করুন: