আগামীর সময়

কুয়েত বিমানবন্দরে ‘নির্লজ্জ’ হামলা, পুড়ছে জ্বালানি ট্যাংক

কুয়েত বিমানবন্দরে ‘নির্লজ্জ’ হামলা, পুড়ছে জ্বালানি ট্যাংক

ফাইল ছবি

কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। বুধবার এ হামলার ঘটনা ঘটে বলে জানায় দেশটির কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়, দেশের আন্তর্জাতিক বিমানবন্দর ইরান এবং এর প্রক্সি দ্বারা নির্লজ্জ ড্রোন হামলার শিকার হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র আবদুল্লাহ আল-রাজি জানান, বিমানবন্দরের জ্বালানি ট্যাংক লক্ষ্য করে এ হামলা হয়েছে। এতে ওই স্থাপনায় আগুন ধরে যায়।

তিনি আরও জানিয়েছেন, এ হামলায় বস্তুগত ক্ষতি হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে। এরপর থেকেই কুয়েতে হামলা চালাচ্ছে তেহরান।

এসব হামলার লক্ষ্য দেশটিতে থাকা মার্কিন ঘাঁটি ও স্বার্থসংশ্লিষ্ট স্থপনা। এরমধ্যে এক হামলায় ৭ মার্কিন সেনা নিহত হয়। এছাড়া যুক্তরাষ্ট্রের তিনটি যুদ্ধবিমান ভূপাতিত করে কুয়েত। পরে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, ভুলক্রমে কুয়েত এগুলো ভূপাতিত করেছে।

এছাড়া কুয়েতে ইরানি হামলায় বহু হতাহতের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত কুয়েত ৯৭টি ব্যালিস্টিক মিসাইল এবং দুই শতাধিক ড্রোন ভূপাতিত করেছে।

সূত্র : আলজাজিরা

    শেয়ার করুন: