আগামীর সময়

মধ্যপ্রাচ্যের যুদ্ধে কোন দেশে কত প্রাণহানি?

মধ্যপ্রাচ্যের যুদ্ধে কোন দেশে কত প্রাণহানি?

লেবাননের নাবাতিয়ায় ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত একটি স্থানের ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন একজন প্যারামেডিক। ছবি: রয়টার্স

২৮ ফেব্রুয়ারি সকালে তেহরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে সেদিন থেকেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন স্থাপনা ও ইসরায়েলে পাল্টা হামলা করেছে ইরান। যুদ্ধের দিন যত গড়াচ্ছে, ততই বাড়ছে প্রাণহানির সংখ্যা।

আজ শুক্রবার পর্যন্ত বিভিন্ন দেশে হতাহতের পরিসংখ্যান জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

ইরান: মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে অন্তত ২ হাজার ৭৬ জন নিহত এবং ২৬ হাজার ৫০০ জন আহত হয়েছেন।

লেবানন: ১২৫ শিশুসহ ১ হাজার ৩৪৫ জন নিহত এবং আহত হয়েছেন ৪ হাজার ৪০ জনেরও বেশি।

ইসরায়েল: ২৮ জন নিহত, যার মধ্যে লেবাননে নিহত হয়েছেন ১০ আইডিএফ সেনা। আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ২২৩ জন।

যুক্তরাষ্ট্র: যুদ্ধে ১৩ জন এবং অন্য কারণে ২ জন নিহত। আহত হয়েছেন ২০০ জনেরও বেশি মার্কিনী।

সংযুক্ত আরব আমিরাত: ১২ জন নিহত, ১৬৯ জন আহত।

বাহরাইন: ৩ জন নিহত।

সৌদি আরব: ২ জন নিহত, ২০ জন আহত।

কুয়েত: ৬ জন নিহত।

ওমান: ৩ জন নিহত।

কাতার: ১৬ জন আহত।

জর্ডান: ২০ জন আহত।

সিরিয়া: ৪ জন নিহত।

ইরাক: ১০৭ জনেরও বেশি নিহত।

অধিকৃত পশ্চিম তীর: ৪ জন নিহত।

    শেয়ার করুন: