প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

মার্কিন-ইসরায়েলি বোমাবাজির মধ্যে বর্ষবরণের প্রস্তুতি ইরানে

অনলাইন ডেস্কপ্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ১৮:৫০
মার্কিন-ইসরায়েলি বোমাবাজির মধ্যে বর্ষবরণের প্রস্তুতি ইরানে

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার মধ্যে নববর্ষের আগে তেহরানের গ্র্যান্ড বাজারে লোকজনের ভিড়। ছবি: সংগৃহীত

ফেব্রুয়ারির শেষ দিন থেকেই ইরান কাঁপছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বোমার আঘাতে। বিষাদ ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। প্রায় প্রতিদিনই দেশটি হারাচ্ছে কোনো না কোনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক বা সামরিক নেতা।

জানাজা, দাফন আর শোক করতে করতেই দিন পার হচ্ছে ইসলামী বিপ্লবের সমর্থকদের। সেই বিধ্বস্ত দেশে আগামীকাল শুক্রবার উদযাপিত হবে নওরোজ বা নববর্ষ।

এই উৎসবকে আনন্দময় করে তুলতে প্রস্তুতি নিচ্ছেন ইরানিরা।

যুদ্ধের তীব্রতার মধ্যেও তেহরানে অনেক মানুষের দৈনন্দিন জীবন সম্পূর্ণভাবে থমকে যায়নি। বাজারেও স্বাভাবিক কার্যক্রম অব্যাহত আছে।


তেহরানের গ্র্যান্ড বাজারের চঞ্চলতা দেখলে মনে হবে দেশে বুঝি সবকিছুই চলছে একদম ঠিকঠাক। এ দৃশ্য রাজধানীর বাসিন্দাদের মনে নিয়ে আসে এক ধরনের স্বাভাবিকতার অনুভূতি।

সেই তেহরানের বাসিন্দা সদরা নুরি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে জানিয়েছেন যুদ্ধের মধ্যে তাদের দৈনন্দিন জীবনের গল্প।

তেহরানের সবচেয়ে পুরনো রাস্তাগুলোর একটিতে হাঁটতে হাঁটতে নুরি বলেছেন, জীবন চলছে তার নিয়মেই। গত ১৮ দিন ধরে যদিও মানুষ ক্ষেপণাস্ত্রের গর্জন ও বিস্ফোরণের শব্দের মধ্যে বসবাস করছে।

তার পাঠানো ছবিতে দেখা যায় যে, মানুষ বাজারে স্বাভাবিকভাবেই কেনাকাটা করছে।


নুরি আরও বলেছেন, বাজারের আশেপাশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার ঘটনা ঘটেছে। এতে বাজার কিছুটা ক্ষতিগ্রস্তও হয়েছে। কিন্তু এসব ঘটনা এখানকার পরিস্থিতি বদলাতে পারেনি। বাজারে অনেক মানুষ আসছেন। তাদের মধ্যে ভয়, অসহায়ত্ব বা উদ্বেগ আমি দেখিনি।

মানুষ স্বাভাবিকভাবে তাদের কাজকর্ম চালিয়ে যাচ্ছেন এবং উৎসবের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান নুরি। তার ভাষ্য, বাজারে মানুষ আসছে খাবার, মুদি সামগ্রী এবং নববর্ষের উৎসবের জন্য জিনিস কিনতে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধে ইরানে এ পর্যন্ত এক হাজার ৪৪৪ জন নিহত হয়েছেন। এরমধ্যে রয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তার পরিবারের বেশ কয়েকজন সদস্য, নিরাপাত্তা প্রধান আলী লারিজানিসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সামরিক ও রাজনৈতিক নেতা। এছাড়া নিহতদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী ও শিশু রয়েছে।

এছাড়া লেবাননেও সমানতালে হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। সেখানে তেল আবিবের হামলায় নিহত হয়েছেন প্রায় ৯৬৮ জন।

সূত্র: আলজাজিরা

ইরানতেহরাননববর্ষনওরোজউদযাপন
    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    ০৮ মে ২০২৬, ০০:৩৭

    রূপপুরের ‘বালিশ-কাণ্ড’ : বাড়তি টাকা ফেরত নিতে সুপারিশ

    রূপপুরের ‘বালিশ-কাণ্ড’ : বাড়তি টাকা ফেরত নিতে সুপারিশ

    ০৭ মে ২০২৬, ২৩:১৬

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    ০৭ মে ২০২৬, ২২:২৪

    advertiseadvertise