আগামীর সময়

প্রথম বক্তব্যেই মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি বন্ধে হুঁশিয়ারি মোজতবা খামেনির

প্রথম বক্তব্যেই মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি বন্ধে হুঁশিয়ারি মোজতবা খামেনির

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রকে বৃহস্পতিবার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। অঞ্চলে থাকা সব মার্কিন ঘাঁটি অবিলম্বে বন্ধ না হলে হামলা করার ঘোষণা দিয়েছেন তিনি। ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর এটিই তার প্রথম বক্তব্যে।

মোজতবা খামেনি বলেছেন, ‘প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরান বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বিশ্বাস করে। কিন্তু এই দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে তেহরান হামলা চালিয়ে যাবে।’

রাষ্ট্রীয় টেলিভিশনে পাঠ করা এক বিবৃতিতে তিনি উল্লেখ করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যারা নিহত হয়েছেন তাদের মৃত্যুর প্রতিশোধ নেওয়া তার অন্যতম প্রধান অগ্রাধিকার থাকবে।

‘এই প্রতিশোধের একটি সীমিত অংশ ইতিমধ্যে বাস্তব রূপ নিয়েছে, কিন্তু এটি পুরোপুরি অর্জিত না হওয়া পর্যন্ত বিষয়টি আমাদের অগ্রাধিকারের তালিকায় থাকবে’, বলেছেন তিনি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে। প্রথম দিনের হামলাতে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ নেতা নিহত হন। এরপর ৮ মার্চ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি ইরানের নতুন নেতা হিসেবে নির্বাচিত হন।

    শেয়ার করুন: