আগামীর সময়

নৌবাহিনীর প্রধান তাংসিরি নিহত, নিশ্চিত করল ইরান

নৌবাহিনীর প্রধান তাংসিরি নিহত, নিশ্চিত করল ইরান

ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলিরেজা তাংসিরি

ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলিরেজা তাংসিরির মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরান।

আজ সোমবার ইসলামিক রেভোলিউশন গার্ডস কোর (আইআরজিসি) এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে ইসরায়েল তাংসিরি তাদের হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছিল।

আইআরজিসি জানিয়েছে, শত্রুপক্ষের লক্ষ্যবস্তুতে বড় ধরনের আঘাত হানার পর প্রতিরক্ষামূলক অবস্থান শক্তিশালী করার সময় গুরুতর আহত হয়ে তাংসিরি মৃত্যুবরণ করেন।

আইআরজিসি রিয়ার অ্যাডমিরাল তাংসিরিকে একজন নিবেদিতপ্রাণ ও অক্লান্ত কমান্ডার হিসেবে শ্রদ্ধা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, তিনি কয়েক দশক ধরে ‘আল্লাহর পথে’ যুদ্ধে লিপ্ত ছিলেন।

আইআরজিসি জোর দিয়ে বলেছে যে, ইরানি জাতি এই ধরনের শাহাদাতে অভ্যস্ত হয়ে গেছে।

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করে। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ দেশটির শীর্ষ বহু সামরিক কর্মকর্তা নিহত হন।

    শেয়ার করুন: