ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের একজন নিহত
অনলাইন ডেস্ক

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের একজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরেকজন। যে জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে, সেখানে নির্মাণকাজ চলছিল।
ইসরায়েলের জরুরি সেবা বিভাগের এক মুখপাত্র হামলায় দুজনের হতাহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে। এ ছাড়া ইসরায়েলের আরেকটি এলাকায় গুরুতর আহত হওয়া এক ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁর শরীরে বিস্ফোরকের ধাতব টুকরোর গুরুতর আঘাত রয়েছে।
২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথ হামলা চালানোর মধ্য দিয়ে ইরান যুদ্ধ শুরু হয়। অনেকের ধারণা, এমন আক্রমণে একটি দেশের রাজনৈতিক ও সামরিক কাঠামো দ্রুত ধ্বংস হয়ে যেতে পারে। কিন্তু বিশ্লেষকরা বলছেন, ইরান এমনভাবে তৈরি হয়েছে যে এটি এমন তীব্র আঘাত সহ্য করতে সক্ষম।
এদিকে, জবাব দিতে ইরান পাল্টা হামলা চালাচ্ছে।

