আগামীর সময়

পেরুতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৫

পেরুতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৫

ফাইল ছবি

পেরুর আরেকিপা অঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে ১৫ জন নিহত হয়েছে বলে সোমবার দেশটির বিমানবাহিনী জানিয়েছে।

এমআই-১৭ মডেলের হেলিকপ্টারটির সঙ্গে রবিবার বিকেলে রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পেরুভিয়ান বিমানবাহিনী সোমবার ১৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

এক বিবৃতিতে বিমানবাহিনী তথ্য মতে, ‘উদ্ধারকর্মীরা চারজন ক্রু সদস্যের মৃত্যু নিশ্চিত করেছেন... পাশাপাশি হেলিকপ্টারে থাকা ১১ জন যাত্রীর মৃত্যুও নিশ্চিত করা হয়েছে।’

বিমানবাহিনী জানিয়েছে, আরেকিপায় বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্ধারে হেলিকপ্টারটি অভিযান পরিচালনা করছিল, যেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

রুশ-নির্মিত উড়োজাহাজটি ইকা অঞ্চলের পিসকো শহর থেকে উড্ডয়ন করেছিল। উদ্ধারকারীরা এটিকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে আরেকিপার চালা শহরে খুঁজে পায়।

    শেয়ার করুন: