আফগানিস্তানের পাল্টা অভিযানে ‘৫৫ পাকিস্তানি’ সেনা নিহত

সংগৃহীত ছবি
আফগানিস্তানের ইসলামিক আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সেনাপ্রধান ফাসিহুদ্দিন ফিতরাতের নির্দেশে ডুরান্ড লাইনের বরাবর পাকিস্তানের সামরিক চৌকিগুলোর বিরুদ্ধে আফগান বাহিনীর পাল্টা অভিযান রাত ১২টায় শেষ হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘অভিযানে পাকিস্তানের সামরিক শাসনব্যবস্থার ৫৫ জন সেনা নিহত হয়েছেন। আফগান বাহিনী কয়েকটি মরদেহ এবং শত শত হালকা ও ভারী অস্ত্র জব্দ করেছে, পাশাপাশি কয়েকজন সেনাকে জীবিত আটক করেছে।’
এতে আরও বলা হয়, অভিযানের সময় সামরিক বাহিনীর দুটি সদর দপ্তর এবং ১৯টি চেকপোস্ট আফগান বাহিনী দখলে নেয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘অভিযানে আটজন আফগান সেনা শহীদ হয়েছেন এবং আরও ১১ জন আহত হয়েছেন।’
এ ছাড়া বলা হয়, তোরখামে প্রত্যাবাসিতদের জন্য স্থাপিত একটি অস্থায়ী শিবিরে পাকিস্তানের বিমান হামলায় নারী ও শিশুসহ ১৩ জন আহত হয়েছে।
মন্ত্রণালয় জানায়, আফগান ভূখণ্ডে পাকিস্তানের সামরিক শাসনব্যবস্থার সাম্প্রতিক বিমান হামলার জবাবে এ অভিযান পরিচালিত হয়েছে।

