আগামীর সময়

ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৩০৩ মার্কিন সেনা আহত

ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৩০৩ মার্কিন সেনা আহত

প্রতীকী ছবি

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের শুরু থেকে এখন পর্যন্ত ৩০০ জনের বেশি মার্কিন সেনা আহত হয়েছেন বলে জানিয়েছেন এক প্রতিরক্ষা কর্মকর্তা। সিএনএনকে তিনি জানান, এদের মধ্যে ৭৫ শতাংশেরও বেশি ট্রমাটিক ব্রেন ইনজুরিতে আক্রান্ত।

শুক্রবার পর্যন্ত মোট ৩০৩ জন মার্কিন সেনা আহত হয়েছেন, যা চলতি সপ্তাহের শুরুতে পেন্টাগনের দেওয়া প্রায় ২৯০ জনের হিসাব থেকে বেড়েছে। আহতদের মধ্যে ২৭৩ জন আবার দায়িত্বে ফিরে গেছেন।

এখনো ১০ জন মার্কিন সেনা গুরুতর আহত অবস্থায় রয়েছেন।

এর আগে এক মার্কিন কর্মকর্তা সিএনএনকে জানান, গুরুতর আহতদের মধ্যে এমন অনেকেই রয়েছেন যাদের ক্ষেত্রে মৃত্যুর আশঙ্কা রয়েছে বা তা আসন্ন হতে পারে। এখন পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন।

যৌথ বাহিনীর প্রধান জেনারেল ড্যান কেইন আগে জানিয়েছিলেন, অধিকাংশ আহত হওয়ার ঘটনা ইরানের ড্রোন হামলার ফল।

কোনো ঘটনার পরপরই সব আহত সেনা চিকিৎসা নাও নিতে পারেন—এ কারণে সময়ের সঙ্গে সঙ্গে আহতের সংখ্যা বাড়া বা পরিবর্তন হওয়া অস্বাভাবিক নয়।

    শেয়ার করুন: