আগামীর সময়

মোজতবার নিয়োগ নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানালেন ট্রাম্প

মোজতবার নিয়োগ নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানালেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নিয়োগের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট এই বিষয়ে কেবল বলেছেন, আমরা দেখব সামনে কী ঘটে।

ইসরায়েলি সংবাদমাধ্যমের মতে, ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধের বিষয়ে সিদ্ধান্ত তিনি নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে নেবেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, আমি মনে করি এটি পারস্পরিক সিদ্ধান্তের বিষয়। আমরা কথা বলছি। আমি সঠিক সময়ে সিদ্ধান্ত নেব, তবে সবকিছু বিবেচনায় নেওয়া হবে।

ট্রাম্প ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগকে অনুরোধ করেছেন, দুর্নীতির অভিযোগে বিচারাধীন নেতানিয়াহুকে যেন ক্ষমা করে দেওয়া হয়।

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, বিবি নেতানিয়াহুকে অবিলম্বে সেই ক্ষমা দেওয়া উচিত। আমি মনে করি (হার্জোগ) তা না দিয়ে একটি ভয়াবহ কাজ করছেন। আমরা চাই বিবি যুদ্ধের দিকে মনোনিবেশ করুক, হাস্যকর ক্ষমার দিকে নয়।

এর আগে রবিবার মার্কিন প্রেসিডেন্ট এবিসি নিউজকে বলেছিলেন, তাকে (ইরানের নেতা) আমাদের কাছ থেকে অনুমোদন নিতে হবে। যদি আমাদের অনুমোদন না পায়, তাহলে সে বেশিদিন টিকবে না।

২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। হামলার শুরুতেই দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে টার্গেট করা হয়। এতে তিনিসহ পরিবারের বেশ কয়েকজন সদস্য এবং শীর্ষ সামরিক কর্মকর্তারা নিহত হন।

    শেয়ার করুন: