আগামীর সময়

জাপানে চলছে ভোট, কার হাতে যাচ্ছে ক্ষমতা?

জাপানে চলছে ভোট, কার হাতে যাচ্ছে ক্ষমতা?

সংগৃহীত ছবি

সংসদীয় নির্বাচনে ভোট দিচ্ছেন জাপানের ভোটাররা। যেখানে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির রক্ষণশীল জোটের বড় ধরনের বিজয় প্রত্যাশা করা হচ্ছে।

আজ রোববার এই আকস্মিক নির্বাচনের আয়োজন করা হয়েছে তাকাইচির উদ্যোগে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, তাকাইচি প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি এবং কঠোর অভিবাসন নীতিসহ একটি উচ্চাভিলাষী কর্মসূচি বাস্তবায়নের জন্য নতুন ম্যান্ডেট চাইছেন।

সানায়ে তাকাইচি


একাধিক জনমত জরিপে পূর্বাভাস দেওয়া হয়েছে, তাকাইচির লিবারাল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) এবং জাপান ইনোভেশন পার্টি মিলে গঠিত জোট সংসদের নিম্নকক্ষের ৪৬৫ আসনের মধ্যে ৩০০-এর বেশি আসন জিততে পারে।

নতুন একটি মধ্যপন্থী জোট গঠিত হওয়া এবং কট্টর ডানপন্থার উত্থান সত্ত্বেও বিরোধী দলগুলো এতটাই বিভক্ত যে তারা কার্যকর কোনো চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারবে না বলে মনে করা হচ্ছে।

৬৪ বছর বয়সী তাকাইচি জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী। তিনি অক্টোবরে এলডিপির নেতা নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। তার নেতৃত্বের ধরন একদিকে প্রাণবন্ত, অন্যদিকে কঠোর। তার এই গুণ তরুণ ভোটারদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। তিনি বলেছেন, যদি এলডিপি সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়, তাহলে তিনি পদত্যাগ করবেন।

    শেয়ার করুন: