প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব

ইসরায়েলের বিরুদ্ধে সীমার শেষ পর্যায় পর্যন্ত লড়বে হিজবুল্লাহ

অনলাইন ডেস্কপ্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ১১:৪৩
ইসরায়েলের বিরুদ্ধে সীমার শেষ পর্যায় পর্যন্ত লড়বে হিজবুল্লাহ

হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম। ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধে ভালোভাবেই জড়িয়ে গেছে লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ। যদিও তারা বলছে, যুদ্ধবিরতি হওয়ার পর থেকে ইসরায়েল যেভাবে চুক্তি লঙ্ঘন করেছে তাতে আর বসে থাকার সুযোগ ছিল না। এ অবস্থায় লড়াই চালিয়ে যাওয়া ছাড়া গোষ্ঠীটির হাতে বিকল্পও নেই। এছাড়া গোষ্ঠীটি আত্মসমর্পণও করবে না।

গোষ্ঠীটির নেতা নাইম কাসেম বলেছেন, ইসরায়েলের সঙ্গে যুদ্ধ আরও তীব্র হলেও তারা আত্মসমর্পণ করবেন না।

সোমবার আঞ্চলিক সংঘাত লেবাননে ছড়িয়ে পড়ার পর এটি ছিল তার প্রথম প্রকাশ্য ভাষণ। তিনি বলেছেন, হিজবুল্লাহ ২০২৪ সালের শেষ দিকে হওয়া যুদ্ধবিরতির চুক্তি ঠিকমতো মেনে চলেছে। কিন্তু বিপরীতে ইসরায়েল চুক্তির কোনো ধারাই মানেনি।

টেলিভিশন ভাষণে কাসেম আরো বলেছেন, আমরা কূটনৈতিক সমাধানে সম্মত হয়েছিলাম। এটিকে আমরা রাষ্ট্রের দায়িত্ব পালনের একটি সুযোগ হিসেবে দেখেছিলাম। কিন্তু বারবার বলেছি—ধৈর্যেরও সীমা আছে।

লড়াই জারি রাখার ওপর জোর দিয়ে তিনি বলেছেন, আমাদের সিদ্ধান্ত হলো তাদের মোকাবিলা করা। এর জন্য আমরা চূড়ান্ত রকমের ত্যাগ এবং সীমার শেষ প্রান্ত পর্যন্ত লড়াই চালাতে রাজি আছি। তবে আমরা আত্মসমর্পণ করব না।

সোমবার হিজবুল্লাহ রকেট ও ড্রোন দিয়ে ইসরায়েলে হামলা চালায়। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন।

ইসরায়েল এর প্রতিক্রিয়ায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে এবং দক্ষিণ লেবাননে সেনা মোতায়েন করেছে। এ পরিস্থিতিতে লাখো সাধারণ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।

ইসরায়েলে হামলার চালানোর পর লেবাননের সরকার হিজবুল্লাহর সামরিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করে।

এদিকে লেবাননে থাকা ইরানের দূতাবাস খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী গতকাল বুধবার বলেছিল, ২৪ ঘণ্টার মধ্যে লেবাননে থাকা ইরানের সরকারি কর্মকর্তারা যেন চলে যান।

এই হুমকির পর ইরানও বলেছে, যদি লেবাননে ইরানি দূতাবাসে হামলা হয় তাহলে বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসকে লক্ষ্যবস্তু করা হবে।

আজ বৃহস্পতিবার ইসরায়েলের আল্টিমেটাম শেষ হয়েছে। তবে এখন পর্যন্ত লেবাননে থাকা ইরানের দূতাবাস লক্ষ্য করে কোনো ধরনের হামলার খবর পাওয়া যায়নি।


হামলাবিপন্ন ইরানহিজবুল্লাহলেবানন
    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    ০৮ মে ২০২৬, ০০:৩৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    ০৮ মে ২০২৬, ০০:৫৭

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    ০৮ মে ২০২৬, ০০:৫১

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    আসমানে কমছে, জমিনে বাড়ছে

    আসমানে কমছে, জমিনে বাড়ছে

    ০৮ মে ২০২৬, ০১:১০

    advertiseadvertise