প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হ্যাপি বার্থ ডে

শিশুদের বন্ধু 'দাদাভাই'

ফিচার ডেস্কপ্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ১৬:৪৮
শিশুদের বন্ধু 'দাদাভাই'

আগামীর সময় গ্রাফিক্স

বাক বাক্‌ কুম পায়রা
মাথায় দিয়ে টায়রা
বউ সাজবে কাল কি
চড়বে সোনার পালকি

এই ছড়াটি হয়তো তোমরা সবাই শুনেছ। কিন্তু এর লেখক কে জানো? তিনি রোকনুজ্জামান খান, আমাদের সবার প্রিয় ‘দাদাভাই’। আজ সেই কিংবদন্তি মানুষটির ১০১তম জন্মদিন।

দাদাভাই ছিলেন এমন একজন মানুষ, যিনি শিশুদের খুব ভালোবাসতেন। দৈনিক ইত্তেফাকের ছোটদের পাতা কচি-কাঁচার আসর যখন তিনি পরিচালনা করতেন, তখনই সবাই তাকে ‘দাদাভাই’ নামে ডাকতে শুরু করে। আর এই নামটাই চিরদিনের মতো তার পরিচয় হয়ে যায়।

শিশুদের জন্য তিনি শুধু লেখা-গল্পই করেননি, তৈরি করেছিলেন এক অসাধারণ শিশু সংগঠন, কচি-কাঁচার মেলা। দেশের নানা প্রান্তে তার হাতে গড়ে উঠেছিল এই মেলার শাখা। ঢাকায় ছিল এর মূল কেন্দ্র। এখানে শিশুরা গান শিখত, আবৃত্তির অনুশীলন করত, ছবি আঁকত, গল্প লিখত। সব মিলিয়ে ছিল এক আনন্দভরা শেখার জায়গা। শিশুদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে তিনি প্রতিষ্ঠা করেন ‘কাকলী পাঠাগার’।

১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনী কচি-কাঁচার মেলার অফিসে হামলা চালায়। দাদাভাইয়ের স্বপ্নের জায়গাটিও যুদ্ধের আগুনে রক্ষা পায়নি।

শিশুদের জন্য তার লেখা বইগুলো আজও একইভাবে জনপ্রিয়। হাট্টিমাটিম টিম, খোকন খোকন ডাক পাড়ি, আজব হলেও গুজব নয়সহ আরও অনেক বই। ছোটদের প্রথম লেখা তুলে ধরতে তিনি সম্পাদনা করেছেন আমার প্রথম লেখা, ঝিকিমিকি, বার্ষিক কচি ও কাঁচা, ছোটদের আবৃত্তিসহ বহু বই।

ব্যক্তিগত জীবনে রোকনুজ্জামান বিয়ে করেন নূরজাহান বেগমকে, যিনি সাপ্তাহিক বেগম পত্রিকার সম্পাদক ও সওগাত সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীনের কন্যা।

দাদাভাইয়ের সৃষ্টিশীলতার স্বীকৃতিও কম নয়। তিনি পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার (১৯৬৮), শিশু একাডেমি পুরস্কার (১৯৯৪), একুশে পদক (১৯৯৮), জসীমউদদীন স্বর্ণপদকসহ রোটারি ইন্টারন্যাশনাল ও রোটারি ফাউন্ডেশন ট্রাস্টির পল হ্যারিস ফেলো সম্মান।

শিশুদের লেখা তিনি নিজ হাতে ঠিক করে দিতেন, সাহস দিতেন, লিখতে উৎসাহিত করতেন। তার আদর আর পরামর্শে বড় হয়ে ওঠা অনেক শিশুই পরে লেখক হয়। তিনি কচি ও কাঁচা নামে একটি মাসিক পত্রিকাও সম্পাদনা করতেন।

দাদাভাই শুধু একজন লেখক ছিলেন না, তিনি ছিলেন শিশুদের বন্ধু, পথপ্রদর্শক, স্বপ্ন দেখানো এক মানুষ। আজ তার জন্মদিনে আমরা আবারও মনে করি, ছোটদের জন্য ভালো কিছু করতে চাইলে দাদাভাইয়ের মতো মানুষরাই পথ দেখান।

দাদাভাইরোকনুজ্জামান খানকচিকাঁচার আসর
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    ০৮ মে ২০২৬, ০০:৩৭

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    ০৮ মে ২০২৬, ০০:৫১

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    ০৮ মে ২০২৬, ০০:৫৭

    advertiseadvertise