প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজের গল্প

এপারে ঐতিহ্যের অহংকার ওপারে প্রকৃতির সৌন্দর্য

চট্টগ্রাম অফিসপ্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ১৯:৩১
এপারে ঐতিহ্যের অহংকার ওপারে প্রকৃতির সৌন্দর্য

সংগৃহীত ছবি

গণি বেকারি থেকে চকবাজার পর্যন্ত বিস্তৃত সড়কটি চট্টগ্রামের মানুষজনের কাছে পরিচিত কলেজ রোড নামে। এই সড়কের মাঝামাঝি এক অনন্য দৃশ্য একই স্থানে মুখোমুখি দাঁড়িয়ে আছে দুটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। এক পাশে চট্টগ্রাম কলেজ, অন্য পাশে হাজী মুহাম্মদ মহসিন কলেজ। এ যেন একই মুদ্রার দুই পিঠ। একটি ঐতিহ্যের অহংকার, অন্যটি প্রকৃতির অপার সৌন্দর্যের প্রতীক।

বন্দরনগরী চট্টগ্রাম যেমন ব্যবসা-বাণিজ্যের জন্য বিখ্যাত, তেমনি শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রেও বহন করে দীর্ঘ ইতিহাস। এই ইতিহাসের কেন্দ্রে রয়েছে চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজ। প্রতিষ্ঠান দুটি যুগের পর যুগ শুধু শিক্ষা নয়, জ্ঞানচর্চা, সংস্কৃতি, রাজনীতি ও মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

প্রায় ১৯০ বছরের গৌরবময় ইতিহাস নিয়ে চট্টগ্রাম কলেজ বাংলাদেশের অন্যতম প্রাচীন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। ১৮৩৬ সালে চট্টগ্রাম জেলা স্কুল হিসেবে যাত্রা শুরু করে এবং ১৮৬৯ সালে কলেজে রূপান্তরিত হয়। ঢাকা কলেজের পর এটি দেশের দ্বিতীয় প্রাচীন কলেজ হিসেবে স্বীকৃত।

চট্টগ্রাম কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি একটি ‘ব্র্যান্ড’। এখানকার শিক্ষার্থীরা দেশ-বিদেশে নিজেদের কৃতিত্বের ছাপ রেখেছেন। ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্রদূত প্রীতিলতা ওয়াদ্দেদার, কবি নবীনচন্দ্র সেন, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস, রাজনীতিবিদ এম মোর্শেদ খান, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, অভিনেতা আবুল হায়াতসহ অসংখ্য গুণী ব্যক্তিত্ব এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলেন।

শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই কলেজের ক্যাম্পাস বিস্তৃত, সবুজে ঘেরা ও প্রাণবন্ত। প্রায় ৬ একর জায়গাজুড়ে ১৬টি ভবন নিয়ে গড়ে উঠেছে এর অবকাঠামো। ক্যাম্পাসের অন্যতম আকর্ষণ ঐতিহাসিক প্যারেড গ্রাউন্ড। শিক্ষার্থীদের জন্য রয়েছে লাইব্রেরি, অডিটোরিয়াম, ক্রীড়া সুবিধা, এমনকি একটি ব্যাংক শাখাও।

চট্টগ্রাম কলেজের ঠিক বিপরীতেই অবস্থিত হাজী মুহাম্মদ মহসিন কলেজ। যেখানে প্রকৃতি ও প্রাচীনতা একসঙ্গে মিশে গেছে। পাহাড়ের ওপর গড়ে ওঠা এই কলেজের ক্যাম্পাস সবুজে ঘেরা, শান্ত ও মনোমুগ্ধকর।

১৮৭৪ সালের ২০ জুলাই যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি প্রথমে চট্টগ্রাম মাদ্রাসা হিসেবে প্রতিষ্ঠিত হয়। পরে এটি ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজ এবং অবশেষে একটি পূর্ণাঙ্গ সাধারণ কলেজে রূপান্তরিত হয়। মহসিন ফান্ডের অর্থায়নে প্রতিষ্ঠিত এই কলেজ চট্টগ্রামের শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করে।

এই কলেজে পড়েছেন চবির সাবেক ভিসি ও সাহিত্যিক আবুল ফজল, আবদুল করিম, ড. হাছান মাহমুদ, সালাহউদ্দিন কাদের চৌধুরীসহ অনেক খ্যাতিমান ব্যক্তিত্ব। ফলাফলের দিক থেকেও এটি কোনো অংশে পিছিয়ে নয়, বরং অনেক সময় চট্টগ্রাম কলেজের সমকক্ষ প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হয়।

মহসিন কলেজের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর ঐতিহাসিক স্থাপনা। পাহাড়ের চূড়ায় অবস্থিত ‘পর্তুগিজ ভবন’ প্রায় ৪০০ বছরের পুরোনো একটি স্থাপত্য। এটি নিয়ে রয়েছে নানা লোককাহিনী। এছাড়া ‘দারুল আদালত’ নামের প্রাচীন আদালত ভবনটিও এই ক্যাম্পাসের ঐতিহাসিক গুরুত্ব বহন করে।

চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজ—এই দুটি প্রতিষ্ঠানকে প্রায়ই তুলনা করা হয়। অনেক শিক্ষার্থীর কাছে চট্টগ্রাম কলেজ প্রথম পছন্দ, আর মহসিন কলেজ থাকে দ্বিতীয় তালিকায়। তবে বাস্তবে শিক্ষা, ফলাফল ও সাফল্যের দিক থেকে একটিও অন্যটির চেয়ে কম নয়।

বরং বলা যায়, এই দুটি কলেজ একে অপরের পরিপূরক। একটি ঐতিহ্য, শৃঙ্খলা ও একাডেমিক গৌরবের প্রতীক, অন্যটি প্রকৃতি, ইতিহাস ও নান্দনিকতার এক অনন্য উদাহরণ।

কলেজ রোডের এই দুই পাশে দাঁড়িয়ে থাকা প্রতিষ্ঠান দুটি শুধু কলেজ নয়, চট্টগ্রামের ইতিহাস, সংস্কৃতি ও শিক্ষার জীবন্ত প্রতীক। প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা গড়ে তুলছে জ্ঞানী, সচেতন ও দক্ষ নাগরিক।

চট্টগ্রামশিক্ষাপ্রতিষ্ঠানচট্টগ্রাম কলেজমহসিন কলেজ
    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    ০৭ মে ২০২৬, ২২:২৪

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    advertiseadvertise