প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ঈদ এলেই যানজটে থমকে যায় বরিশাল নগর

বরিশাল ব্যুরোপ্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৮:৫৫
ঈদ এলেই যানজটে থমকে যায় বরিশাল নগর

ছবিঃ আগামীর সময়

ঈদ এলেই বরিশাল নগরীর চেনা চিত্র হয়ে ওঠে তীব্র যানজট আর ভোগান্তি। প্রতি বছরের মতো এবারও ঈদকে কেন্দ্র করে নগরীর প্রধান সড়কগুলোতে সৃষ্টি হয়েছে যানজট। এতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। পরিস্থিতি সামাল দিতে সিটি করপোরেশনের কার্যকর কোন উদ্যোগ চোখে পড়ছে না বলে অভিযোগ উঠেছে।

সরেজমিনে দেখা যায় নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল, চৌমাথা, সদর রোড, বাজার রোড, নতুন বাজার, চকবাজার, ফলপট্টি, ফজলুল হক অ্যাভিনিউ, কাকলীর মোড় ও বটতলা এলাকায় যানজট লেগেই থাকছে। বিশেষ করে দুপুরে ও সন্ধ্যার পর শুরু হয় তীব্র যানজট। ঈদের কেনাকাটায় মানুষের উপচে পড়া ভিড়, ফুটপাত দখল করে দোকান বসানো এবং এলোমেলো গাড়ি পার্কিংয়ে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। যানজট প্রবণ এলাকার বাসিন্দাদের অভিযোগ, বছরের পর বছর একই সমস্যায় ভুগলেও কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না সিটি করপোরেশন। ঈদ এলে শহর যেন যানজটের নগরীতে পরিণত হয়। সামান্য দূরত্ব অতিক্রম করতেও অনেক সময় লাগছে।

রিকশাচালক ও যাত্রীরা বলছেন, যানজটের কারণে যাত্রী কম পাচ্ছেন চালকরা, আবার যাত্রীদেরও গন্তব্যে পৌঁছাতে সময় লাগছে কয়েকগুণ। এতে ক্ষোভ বাড়ছে নগরবাসীর মধ্যে। 

নগরীর নতুন বাজার এলাকার বাসিন্দা সৌরভ মাহামুদ বলছেন, প্রতি বছর একই পরিস্থিতি তৈরি হলেও আগে ভাগে কার্যকর পদক্ষেপ নেওয়া হয় না। ঈদকে সামনে রেখে যানজট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার।

অমৃত লাল দে সড়কের বাসিন্দা জোহরা বেগম বলছিলেন, ঈদকে সামনে রেখে বিপণী বিতান বহুল এলাকাগুলোতে প্রচণ্ড চাপ থাকে কেনাকাটার। বিশেষ করে চকবাজার, বাজার রোড, সদর রোড, কাকলীর মোড় ও বটতলা এলাকায় মানুষের প্রচুর ভীর থাকে। আর সেই ভীর থাকার কারণেই যানবাহনের চাপটাও বেশ থাকে। এতে করে পুলিশের ট্রাফিক সেকশনও হিমশিম খায়। পুলিশ জনবল বৃদ্ধি ও পরিকল্পিত ভাবে ট্রাফিক ব্যবস্থাপনার ব্যবস্থা না করলে এই সমস্যার সমাধান হবে না।

দক্ষিণ আলেকান্দা এলাকার বাসিন্দা তাসফি রহমান জানালেন, কিছুদিন আগে চক বাজারে কেনাকাটা করতে তীব্র যানজটের কবলে পড়েন তিনি। কম করে হলেও ঘণ্টা খানেক আটকে ছিলেন যানজটের কারণে। তার ভাষ্য, বরিশাল নগরীতে অবৈধ যানবাহনের এই যানজটের অন্যতম কারণ। পাশাপাশি ঈদকে কেন্দ্র করে বরিশাল নগরীর বাইরে থেকেও ব্যাটারিচালিত শত শত রিকশা নগরীতে প্রবেশ করে যানজটের সৃষ্টি করছে বলে মনে করছি।

নগর পরিকল্পনাবিদ ও স্থপতি মিলন মন্ডল বলছেন, অপ্রশস্ত সড়ক ও নগরীর মধ্যে যে স্থাপনা আছে তাদের নিজস্ব কোন পার্কিং ব্যবস্থা নাই। তাছাড়া ভবনে ওঠা নামার জন্য জায়গা রাখে না। পুরো জায়গাজুড়ে স্থাপনা নির্মাণ করে। এছাড়া অবৈধ পার্কিং, ফুটপাত দখল তো আছেই। ফুটপাত দখলমুক্ত করলে আর অবৈধ পার্কিং রোধ করলে কিছুটা যানজট কমবে। তবে যানজটের স্থায়ী সমাধানের জন্য সেডব্যাক আইন ১৯৯৬ ও বিএনডিসি কোড ২০০৬ মেনে স্থাপনা নির্মাণ নিশ্চিত করতে হবে।

বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী অবশ্য বলছেন, যানজটের বিষয়টা দেখা ট্রাফিক পুলিশের দায়িত্ব। সিটি করপোরেশ অবৈধভাবে ফুটপাত দখলের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে।  

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম জানালেন, ঈদকে কেন্দ্র করে যানজট নিরসনে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। এছাড়া অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বরিশালযানজট
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    ০৮ মে ২০২৬, ০০:৩৭

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    ০৮ মে ২০২৬, ০০:৫১

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    ০৮ মে ২০২৬, ০০:৫৭

    advertiseadvertise