প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পদ্মায় বাস ডুবি

অন্তঃসত্ত্বা স্ত্রীর কাছে ফিরল চালক আরমানের মরদেহ

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীপ্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ২১:১৬
অন্তঃসত্ত্বা স্ত্রীর কাছে ফিরল চালক আরমানের মরদেহ

ছবিঃ আগামীর সময়

ঈদের আনন্দ নিয়ে বাড়ি ফেরার কথা ছিল তার। দুই মেয়ে আর অন্তঃসত্ত্বা স্ত্রীর জন্য হয়তো মনে মনে অনেক পরিকল্পনাও ছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আনন্দ বদলে গেল বিষাদে।

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস দুর্ঘটনায় নিহত চালক আরমান খানের (৩২) মরদেহ বাড়িতে পৌঁছাতেই কান্নার রোলে ভারী হয়ে উঠেছে আকাশ-বাতাস। শোকে স্তব্ধ হয়ে গেছে পুরো এলাকা।
নিহত আরমান খান রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের পশ্চিম খালকুলা গ্রামের আরব খানের ছেলে। তিনি ‘সৌহার্দ্য পরিবহন’-এর বাস চালক ছিলেন।

গত বুধবার (২৫ মার্চ) বিকেলে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে পন্টুন থেকে ফেরিতে ওঠার সময় বাসের ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যান আরমান। দীর্ঘ উদ্ধার অভিযান শেষে বৃহস্পতিবার তার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজনদের গুমরে মরা কান্নায় পুরো গ্রামে নেমে আসে শোকের ছায়া।

পারিবারিক সূত্রে জানা গেছে, আরমানের মৃত্যুতে তার সাজানো সংসারে নেমে এসেছে চরম অনিশ্চয়তা। তিনি বড় মেয়ে আমেনা খাতুন (শহীদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী) এবং ৫ বছর বয়সী ছোট মেয়ে তায়েবা খাতুনকে রেখে গেছেন। এছাড়া তার স্ত্রী লাবনী খাতুন বর্তমানে দুই মাসের অন্তঃসত্ত্বা। স্বামীর অকাল মৃত্যুতে পাথর হয়ে গেছেন লাবনী।

কান্নাজড়িত কণ্ঠে নিহত স্বামীকে নিয়ে স্ত্রী বলছিলেন, ঈদের দুই দিন আগে বাড়ি থেকে বের হওয়ার সময় বলেছিল কাজে যাচ্ছি, ঈদের সাত দিন পর ফিরব। কিন্তু ফিরল তো লাশ হয়ে! এখন আমার সন্তানদের কে দেখবে? আমার তো সব শেষ হয়ে গেল।
এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চৌধুরী মুস্তাফিজুর রহমান। তার ভাষ্য, আরমানের এই অকাল মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে প্রাথমিকভাবে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। পরবর্তীতে সরকারি বিধি মোতাবেক তাদের আরও সুযোগ-সুবিধা প্রদানের চেষ্টা করা হবে।

গত ২৫ মার্চ দৌলতদিয়া ঘাটে বাসটি তলিয়ে যাওয়ার ঘটনায় চালকসহ আরও অনেকের প্রাণহানি ঘটে।

মৃত্যুরাজবাড়ীপদ্মায় বাস ডুবি
    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    ০৭ মে ২০২৬, ২২:২৪

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    advertiseadvertise