প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কামড় দেওয়া রাসেল ভাইপারকে নিয়ে হাসপাতালে যুবক

চাঁদপুর প্রতিনিধিপ্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৫:১৬
কামড় দেওয়া রাসেল ভাইপারকে নিয়ে হাসপাতালে যুবক

সংগৃহীত ছবি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ছড়িয়ে পড়েছে ভয়ংকর বিষধর রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সাপের আতঙ্ক।

গতকাল সোমবার মেঘনা নদীর পাড়ে পাতা জাল থেকে সাপ উদ্ধারের সময় কামড় খেয়ে আহত হয়েছেন এক যুবক। পরে কামড় দেওয়া সাপটিকে নিয়েই হাসাপাতালে অ্যান্টিভেনম নিতে যান তিনি।   

আহত যুবক স্থানীয় উপজেলার এখলাসপুর ইউনিয়নের এখলাসপুর আবাসন এলাকার বাসিন্দা মো. সোহেল (৩১)।

তার ভাষ্য, সকালে নতুন বাড়িতে যাওয়ার পথে, মেঘনার পাড়ে পাতা এক জালে সাপ আটকে থাকতে দেখেন তিনি। সাপটি ছটফট করায় উদ্ধার করতে গেলে তার হাতে কামড়ে দেয়। তবুও সাহস করে সাপটিকে ধরে পলিথিন ব্যাগে ভরে নিয়ে আসেন বাড়িতে। পরে প্লাস্টিকের বয়ামে করে দ্রুত চাঁদপুর সদর হাসপাতালে গিয়ে নেন অ্যান্টিভেনম। সবশেষ চিকিৎসা শেষে বাড়ি ফিরে এসেছেন তিনি, বর্তমানে সুস্থ আছেন বলেও জানা গেছে।

স্থানীয়রা জানাচ্ছিলেন, গত কয়েক বছর ধরে মেঘনা নদীর পাড় ও চরাঞ্চল বিশেষ করে বোরচর, চর উমেদ ও এখলাসপুর এলাকায় বিষধর সাপের উপদ্রব আশঙ্কাজনকভাবে বেড়েছে। গত বছরও এখলাসপুর নদীর পাড়ে পাওয়া গিয়েছিল বেশ কয়েকটি রাসেল ভাইপার। সে-সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন না থাকায় চরম ভোগান্তিতে পড়তেন রোগীরা। তাই দ্রুত পর্যাপ্ত অ্যান্টিভেনম সরবরাহের দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে এখলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মফিজুল ইসলাম মুন্না ঢালী বলছেন, ‘সামনে বর্ষা মৌসুম, তাই কৃষক ও জেলে ভাইদের থাকতে হবে আরও বেশি সতর্ক। যদি কাউকে সাপে কামড় দেয়, তাহলে কোনো ধরনের ঝাড়ফুঁক নয়, তাৎক্ষণিকভাবে যেতে হবে স্বাস্থ্য কমপ্লেক্সে।’

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহবুবুর রহমান জানালেন, ‘হাসপাতালে অ্যান্টিভেনম রয়েছে পর্যাপ্ত পরিমাণে। একজন সাপে কাটা রোগীকে প্রথম ধাপে দিতে হয় ১০টি ভেনম। প্রয়োজনে দেওয়া হয় আরও ১০টি। প্রতিটি ভেনমের দাম প্রায় ১ হাজার ৪০০ টাকা। বর্তমানে প্রায় ২০০টি ভ্যাকসিন সংগ্রহে রেখেছি আমরা।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনিরের ভাষ্য, উপজেলা পরিষদ থেকে সাপে কাটা রোগীদের চিকিৎসার জন্য পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন কেনার লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেওয়া হয়েছে প্রয়োজনীয় বরাদ্দ।

উদ্ধার হওয়া রাসেল ভাইপার সাপটির বিষয়ে বনবিভাগের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।   

চাঁদপুররাসেল ভাইপার
    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    ০৭ মে ২০২৬, ২২:২৪

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    advertiseadvertise