প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ব‌রিশালের বিনোদন কেন্দ্রে দর্শনার্থীর ভিড়

বরিশাল ব্যুরোপ্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ১৭:৫৬
ব‌রিশালের বিনোদন কেন্দ্রে দর্শনার্থীর ভিড়

ছবিঃ আগামীর সময়

ঈদের তৃতীয় দিনেও উপচে পড়া ভিড় দেখা গেছে ব‌রিশালের সব বিনোদন কেন্দ্রে। নগরীর বেলস পার্ক, মু‌ক্তিযোদ্ধা পার্কসহ বিভিন্ন পার্ক, কীর্তণখোলা নদীর পার, সেল‌ফি রোড, দপদ‌পিয়া সেতুসহ বেশিরভাগ স্পটে সোমবার দুপুর থেকেই জড়ো হতে থাকেন দর্শনার্থীরা।

বেলস পার্ক এলাকায় কথা হলো সাজ্জাদ ক‌বিরাজের সঙ্গে। ছুটি শেষে কাজে ফেরার আগে ঘুরতে এসেছেন তিনি।

‘আজ‌কেই শেষ ছু‌টি। কাল সকালেই মাগুরার উদ্দেশে রওনা হবো। তাই প‌রিবার নিয়ে এবারের ঈদে শেষবারের মতো ঘুরতে বের হয়েছি। মু‌ক্তি‌যোদ্ধা পার্ক ও শিশু পার্কেও যা‌ব। তারপর কোনো একটা ভালো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে বাসায় যা‌ব।’

গ্রিণ সি‌টি পার্কে সন্তানকে নিয়ে ঘুরতে এসেছেন মেকআপ আ‌র্টিস্ট সানজানা ইয়াস‌মিন।

‘ঈ‌দের প্রথম দুই‌দিন আত্মীয় স্বজনদের বাসায় দাওয়াত খেতে খেতেই সময় কেটে গেছে। আজ বাচ্চাকে নিয়ে ঘুরতে নামলাম। এখানে কয়েক‌টি রাইড আছে।, সেগু‌লোতে খেলবে আমার বাচ্চা।’

দর্শনার্থীতে টইটম্বুর প্লানেট ওয়ার্ল্ডে রাইডে উঠতে শিশু ও অভিভাবকদের বিশাল সি‌রিয়াল দেখা গেল। 

এখা‌নে দুই শিশু সন্তান‌কে নি‌য়ে ঘুর‌তে এ‌সে‌ছেন চি‌কিৎসক দম্প‌তি হা‌সিবুল ইসলাম ও মাইশা রহমান। তারা জানান,

‘ব‌রিশালের ম‌ধ্যে প্লানেট ওয়ার্ল্ড শিশুপার্কেই রাই‌ড আছে। এছাড়া শিশু‌দের জন‌্য তেমন কোনো ব‌্যবস্থা নেই। আমাদের দুই বাচ্চাই ট্রেনে উঠে মজা করেছে। এখন তারা প্লেনে উঠ‌বে, খুব এক্সাইটেডও। আমাদেরও খুব ভালো লাগছে, তবে ভিড় অনেক’- বললেন দুই সন্তান নিয়ে ঘুরতে আসা চি‌কিৎসক দম্প‌তি হা‌সিবুল ইসলাম ও মাইশা রহমান।

চরবা‌ড়িয়া ভাঙ্গার মাথায় কীর্তণখোলা নদীতে ট্রলারে চড়ে ঘুরছেন অনেকে। কেউ বসছেন তীরে। নবদম্প‌তি রাসেল হোসেন ও লিমা আক্তার ব‌ললেন, ‘শহর থে‌কে একটু দূরে এসেছি প্রকৃ‌তি উপভোগ করতে। নদীতী‌রে প্রাকৃ‌তিক বাতাসই মূল উপভোগ‌্য। প্রতি‌দিনই এখ‌ানে এসেছি। গতকাল বড় ট্রলারে করে প‌রিবারের সবাইকে নি‌য়ে নদীতে ঘুরেছি।’

কেবল বাইরেই নয়, বিভিন্ন রেস্টুরেন্টেও দেখা গেছে ভিড়। রমজান শেষে দুপুরে-বিকালে মজার খাবারের খোঁজে বের হয়েছেন ভোজনর‌সিকরা। বিভিন্ন জনপ্রিয় রেস্টুরেন্টে দীর্ঘ সময় অপেক্ষা করে মিলছে বসার জায়গা।

বিনোদন কেন্দ্রগুলোতে এদিনও দেখা গেছে বাড়‌তি নিরাপত্তা ব‌্যবস্থা।

ব‌রিশাল মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের ক‌মিশনার শ‌ফিকুল ইসলাম জানান, মহানগরীর প্রত্যেক‌টি বি‌নোদন কে‌ন্দ্রে নিরাপত্তা ব‌্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপা‌শি অ‌তি‌রিক্ত পু‌লিশ মোতায়ন আছে।

বরিশালঈদের আনন্দ
    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    ০৮ মে ২০২৬, ০০:৩৭

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    ০৮ মে ২০২৬, ০০:৫৭

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    ০৮ মে ২০২৬, ০০:৫১

    advertiseadvertise