প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

চাঁদপুরে হেলে পড়া দুই ভবন, বাসিন্দাদের দ্রুত সরতে নির্দেশ

চাঁদপুর প্রতিনিধিপ্রকাশ: ০৪ মে ২০২৬, ০৩:৩৬
চাঁদপুরে হেলে পড়া দুই ভবন, বাসিন্দাদের দ্রুত সরতে নির্দেশ

ছবি: আগামীর সময়

চাঁদপুর শহরের পালপাড়া এলাকায় পাশাপাশি থাকা দুটি বহুতল ভবনের একটি হেলে পড়ায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। ঝুঁকি বিবেচনায় ভবন দুটিকে বিপজ্জনক ঘোষণা করেছে পৌর কর্তৃপক্ষ। বাসিন্দাদের দ্রুত সরে যেতে করা হয়েছে সতর্ক।

রবিবার দুপুরে বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে যান চাঁদপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। তাৎক্ষণিকভাবে সতর্কীকরণ নোটিশ টাঙানো হয় দুটি ভবনে এবং নিরাপত্তার স্বার্থে বাসিন্দাদের দেওয়া হয় ভবন ত্যাগের পরামর্শ।

স্থানীয়দের ভাষ্য, পালপাড়া এলাকায় মো. শাহ আলম ঢালী ও মো. শাহজাহানের চারতলা দুটি ভবন পাশাপাশি অবস্থিত। এর মধ্যে একটি ভবন হেলে ঝুঁকে পড়েছে অন্যটির দিকে। এতে শুধু বাসিন্দারাই নয়, আশপাশের মানুষও রয়েছেন আতঙ্কে। তাদের আশঙ্কা, যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

ভবন মালিক মো. শাহ আলম ঢালী জানাচ্ছিলেন, ২০১২ সালে পৌরসভার অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মাণ করেছেন তিনি। পাশের ভবনটি তার ভবনের দিকে হেলে পড়ায় আছেন মারাত্মক ঝুঁকিতে। বিষয়টি লিখিতভাবে জানিয়েছেন পৌর কর্তৃপক্ষকে।

অন্য ভবনের মালিক মো. শাহজাহান বলছিলেন, ২০১৫ সালে নির্মিত তার ভবনে কী কারণে এমন সমস্যা দেখা দিয়েছে তা নিশ্চিত নন। দীর্ঘদিন বিদেশে থাকার কারণে নির্মাণকাজ সঠিকভাবে তদারকি করতে পারেননি বলেও স্বীকার করেছেন তিনি।

চাঁদপুর পৌরসভার নগর পরিকল্পনাবিদ মো. সোহরাব হোসেনের ভাষ্য, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নির্মাণ ত্রুটির কারণেই হেলে পড়েছে ভবনটি। এতে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে দুটি ভবনই।

পৌর প্রশাসক মো. এরশাদ উদ্দিন বলছিলেন, দুর্ঘটনা এড়াতে নেওয়া হয়েছে দ্রুত ব্যবস্থা। ভবন মালিক ও ভাড়াটিয়াদের নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত সরে যেতে সতর্ক করা হয়েছে সবাইকে।

চাঁদপুরভবন হেলে পড়া
    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    ০৭ মে ২০২৬, ২২:২৪

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    advertiseadvertise