আগামীর সময়

ট্রেন ধরতে গিয়ে প্রাণ গেল যাত্রীর

ট্রেন ধরতে গিয়ে প্রাণ গেল যাত্রীর

ছবিঃ আগামীর সময়

কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশনে ট্রেনে কাটা পড়ে শাহজালাল রতন (৪০) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রতন কুমিল্লার বরুড়া উপজেলার বোয়ালিয়া গ্রামের বাসিন্দা ছিলেন এবং চট্টগ্রামে একটি ওষুধ কোম্পানিতে কর্মরত ছিলেন।

লাকসাম রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলছিলেন, ঈদের ছুটি উপলক্ষে রতন চট্টগ্রাম থেকে গোধূলি এক্সপ্রেস ট্রেনে করে বাড়ি ফিরছিলেন। সন্ধ্যা ৬টার দিকে ট্রেনটি লাকসাম জংশনে পৌঁছালে তিনি একটি ব্যাগ ট্রেনে রেখেই নেমে যান। পরে ব্যাগটি আনতে আবার চলন্ত ট্রেনে উঠতে গেলে দুর্ঘটনাটি ঘটে। এ সময় তিনি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

‘মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে’, বলছিলেন ওসি জসীম উদ্দিন।

    শেয়ার করুন: