কুষ্টিয়ায় চিনি দিয়ে গুড় তৈরি, ১ লাখ টাকা জরিমানা
কুষ্টিয়া প্রতিনিধি

ছবিঃ আগামীর সময়
কুষ্টিয়ার খোকসাতে চিনি ও ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে ভেজাল গুড় তৈরির অভিযোগে কারখানা মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ করা হয় প্রায় ৫৬৮ টিন ভেজাল গুড়।
আজ মঙ্গলবার (১৭ মার্চ) বিকালে খোকসা পৌর এলাকায় নিত্য গোপালের কারখানায় অভিযান চালায় উপজেলা প্রশাসন।
পরে জব্দকৃত গুড় স্থানীয় ব্যক্তিদের জিম্মায় রেখে গুড়ের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়। পরবর্তীতে চিনি মেশানোর প্রাথমিক প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আদালত পরিচালনা করে করা হয় জরিমানা।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান জানিয়েছেন, চিনি ও অন্যান্য ক্ষতিকর উপাদান দিয়ে ভেজাল গুড় তৈরির অপরাধে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি জব্দ করা হয়েছে ৫৬৮ টিন ভেজাল গুড়।

