প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

লোহাগাড়া

অতি ঝুঁকিপূর্ণ ১৯ ভোটকেন্দ্রে থাকবে বাড়তি নিরাপত্তা

অনলাইন ডেস্কপ্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৫৬
অতি ঝুঁকিপূর্ণ ১৯ ভোটকেন্দ্রে থাকবে বাড়তি নিরাপত্তা

ফাইল ছবি

চট্টগ্রাম–১৫ আসনের অন্তর্গত লোহাগাড়া উপজেলায় আসন্ন নির্বাচনে মোট ৬৭টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রশাসনের মূল্যায়নে ১৯টি ভোটকেন্দ্রকে ‘অতি ঝুঁকিপূর্ণ’ এবং ১২টিকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

স্থানীয় ভোটারদের মতামত ও অতীতের নির্বাচনী অভিজ্ঞতা বিশ্লেষণ করে এই ঝুঁকি নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভোট গ্রহণ নিশ্চিত করতে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রশাসনের তথ্য অনুযায়ী, অতি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোর মধ্যে পদুয়া ইউনিয়নে রয়েছে চারটি, চরম্বা ইউনিয়নে দুটি, কলাউজান ইউনিয়নে একটি, লোহাগাড়া সদর ইউনিয়নে দুটি, পুটিবিলা ইউনিয়নে তিনটি, চুনতি ইউনিয়নে দুটি, আধুনগর ইউনিয়নে দুটি এবং বড়হাতিয়া ইউনিয়নে তিনটি কেন্দ্র।

অন্যদিকে ঝুঁকিপূর্ণ ১২টি কেন্দ্রের মধ্যে পদুয়া ইউনিয়নে দুটি, চরম্বা ইউনিয়নে একটি, কলাউজান ইউনিয়নে দুটি, লোহাগাড়া সদর ইউনিয়নে একটি, পুটিবিলা ইউনিয়নে তিনটি, চুনতি ইউনিয়নে দুটি ও আধুনগর ইউনিয়নে একটি কেন্দ্র রয়েছে।

অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে পশ্চিম পদুয়া, উত্তর পদুয়া, ফরিয়াদিরকুল, ধলিবিলা, নোয়ার বিলা, তৈয়ব আশরাফ, উজিরভিটা, পহরচান্দা, নারিশ্চা, চাকফিরানী, মছদিয়া ও ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। পাশাপাশি আধুনগর ও বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, পুটিবিলা পশ্চিম তাঁতীপাড়া আমতলী পুকুরপাড় ফোরকানিয়া মাদ্রাসা, সড়াইয়া ইবতেদায়ি মাদ্রাসা, চুনতি হাফিজিয়া আদর্শ মাদ্রাসা এবং চরম্বা ছিদ্দিকিয়া মদিনাতুল উলুম মাদ্রাসাও এই তালিকায় রয়েছে।

ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোর মধ্যে রয়েছে মল্লিক ছোয়াং, বাঘমুয়া, চরম্বা বাইয়ার পাড়া, উত্তর হরিণা, সাতগড়, পানত্রিশা ও খালাসী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পদুয়া আইনুল উলুম দারুস সুন্নাহ মাদ্রাসা, লোহাগাড়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা কলাউজান গৌর সুন্দর (একাডেমিক ভবন ও বিজ্ঞান ভবন) এবং দক্ষিণ সাতকানিয়া গোলাম বারী উচ্চ বিদ্যালয়।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, লোহাগাড়া উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪৬ হাজার ৪৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩০ হাজার ৮৩২ জন এবং নারী ভোটার ১ লাখ ১৫ হাজার ৬৬৩ জন।

নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে এলাকায় সশস্ত্র বাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও আনসার ব্যাটালিয়ন মোতায়েন করা হবে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ ও অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নির্বাচনের চার দিন আগে থেকে ভোটের পরবর্তী দুই দিন পর্যন্ত মোট ছয় দিন বাড়তি নিরাপত্তা ব্যবস্থা কার্যকর থাকবে।

উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা রিকল চাকমা জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আলাদা ও বিশেষ নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে, যাতে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

নির্বাচনভোটকেন্দ্র
    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    ০৮ মে ২০২৬, ০০:৩৭

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    ০৮ মে ২০২৬, ০০:৫৭

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    ০৮ মে ২০২৬, ০০:৫১

    advertiseadvertise