সুবর্ণচর
বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু, বাঁচাতে গিয়ে আহত মা

ছবি: আগামীর সময়
নোয়াখালীর সুবর্ণচরে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে ফয়সাল (১৭) নামের এক স্কুলশিক্ষার্থীর। এ সময় তাকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন মা।
নিহত ফয়সাল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের ইয়াসিন ব্যাপারীর ছেলে। সে চরক্লার্ক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
বুধবার (৬ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামে ঘটে এমন দুর্ঘটনা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়িতে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে আসে ফয়সাল। এ সময় ছেলেকে বাঁচাতে তাকে স্পর্শ করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নিয়ে যান ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে। সেখানে ফয়সালকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
এ বিষয়ে চরজব্বার থানার ওসি লুৎফুর রহমান জানালেন, ঘটনার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।



